কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদ্‌যাপন

কুয়েতে বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
কুয়েতে বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান সভাপতিত্ব করেন। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম করেন সঞ্চালনা। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।

এই সময় উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, ডিফেন্স এটার্সি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান উজ জামান, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতারা।

মহান বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন কুয়েতের কমিউনিটির বাংলাদেশি প্রবাসীরা।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি। এই বিজয় গৌরব ও গর্বের। আমাদের নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। তা না হলে নতুন প্রজন্মদের জন্য সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠা কঠিন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X