ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যে ২ ব্যক্তির জন্য আল্লাহর রহমত নিশ্চিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানুষের ইবাদত, ত্যাগ, চেষ্টা—সবই আল্লাহ তায়ালার জ্ঞাতসারে ঘটে। কিন্তু মানুষের কর্মের মাঝে কিছু দৃশ্য এতটাই নির্মল ও বিশুদ্ধ হয়, তা আল্লাহর আরশের দরবারে বিশেষ মর্যাদা পায়। হাদিসে এসেছে, বিশ্বজগতের মালিক দুই শ্রেণির মানুষের কর্ম দেখে খুশিতে হাসেন। জান্নাত দানের ঘোষণা করেন। এই দুই শ্রেণির লোক কারা- কালবেলার পাঠকদের জন্য তা জানিয়েছেন সিলেটের শীর্ষ দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম কানাইঘাটের নায়বে শায়খুল হাদিস মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরি।

তিনি বলেন, মু’জামে তবরানিতে ইমাম তবরানি (রাহি.) বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিসে ইবনে মাসউদ (রা.) জানান, ‘রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা দুই ব্যক্তিকে দেখে হাসেন । এদের একজন হলো ওই ব্যক্তি, যে শীতের কঠিন রাতে আরামের বিছানা ছেড়ে উঠে ঠান্ডা পানি দিয়ে ওজু করে নামাজ আদায় করেন। এই লোকটির অবস্থা দেখে আল্লাহ তায়ালা হাসেন এবং সবকিছু জানা সত্ত্বেও তিনি ফেরেশতাদের ডেকে জিজ্ঞেস করেন, আমার এই বান্দা কীসের আশায় এই কষ্ট স্বীকার করল? ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, আপনার কাছে যে জান্নাত বা মহা নিয়ামত রয়েছে তার আশায় এবং আপনার কাছে জাহান্নামের যে ভয়াবহ শাস্তি রয়েছে তার ভয়ে সে শীতকে উপেক্ষা করে নামাজ আদায় করছে। তখন আল্লাহ তায়ালা বলেন, তোমরা লিখে রাখো, সে আমার কাছে যা পাওয়ার জন্যে নামাজ আদায় করছে, তাকে আমি তা প্রদান করলাম, আর যা থেকে সে আমার কাছে আশ্রয় চায় বা যে শাস্তির ভয় করে, তা থেকে তাকে নিষ্কৃতি দিলাম।

শায়খ শামছুদ্দীন বলেন, হাদিসে উল্লিখিত এই নামাজের ব্যাপারে মুহাদ্দিসগণের অনেকে বলেছেন, এখানে ফজরের সালাতের কথা বলা হয়েছে। তবে বেশিভাগ মুহাদ্দিসগণের দাবি, এটা দ্বারা তাহাজ্জুদের সালাতকেই বোঝানো হয়েছে।

আরেকজনকে দেখে বা তার আচরণ দেখে আল্লাহ তায়ালা খুশিতে হাসেন, সেই বক্তি হলো ওই লোক, যে আল্লাহর রাহে জিহাদের জন্য বের হয় এবং আল্লাহর ভয়ে ও আল্লাহর নিয়ামতের আশায় নিজের জীবনকে বিসর্জন দেয়। এই ব্যক্তির ব্যাপারেও আল্লাহ তায়ালা তাঁর ফেরেশতাদের সঙ্গে প্রথম ব্যক্তির অংশের মতো কথোপকথন করে থাকেন।

উল্লিখিত দুই ব্যক্তির প্রসঙ্গে ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদের বরাত দিয়ে বলেন, দুনিয়াতে কারো কোনো আচরণে যদি আল্লাহ হাসেন, তাহলে আখিরাতে ওই ব্যক্তির থেকে হিসাব গ্রহণ করা হবে না। এর মানে হলো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাওয়া লোকদের ভেতর এরাও পড়বে।

উল্লেখ্য, আল্লাহ বান্দার মতো হাসেন, তা নয়; এমনটা কখনো বিশ্বাসও করা যাবে না। কারণ, তাঁর সঙ্গে কোনো ব্যক্তি, সৃষ্টি বা বস্তুর সাদৃশ্য হয় না। তাই তাঁর হাসি তাঁর শানে যেভাবে শোভনীয়, তিনি সেভাবেই হাসেন। এ ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, ‘কোনো কিছুই তাঁর সাদৃশ্য নয়।’ (সুরা শুআরা : ১১)

মোল্লা আলি কারি (রহ.) বলেন, ‘আল্লাহর হাসির উদ্দেশ্য হলো তাঁর সন্তুষ্টি। তাই যেসব হাদিসে তাঁর হাসির কথা রয়েছে, সেসবের মর্ম হবে ওই ব্যক্তির ওপর আল্লাহ সন্তুষ্ট হবেন, তার কল্যাণের ব্যবস্থা করবেন।’ (মিরকাতুল মাফাতিহ : ৮/৩৫৫৯, ৯/৪০৩০)

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X