ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অজুর সময় যে গোনাহটি সবাই করেন, জানালেন বিশেষজ্ঞ আলেম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসলামে অজু শুধু নামাজের প্রস্তুতি নয়, এটা আসলে এক বিরাট নিয়ামত। হাদিসে এসেছে, অজুর পানির ফোঁটা ঝরার সঙ্গে সঙ্গে মানুষের ছোট ছোট গোনাহও ঝরে যায় (মুসলিম : ২৪৪)। তাই অজুকে বলা হয় পবিত্রতার চাবি। আবার হাদিসে আছে, অজু ছাড়া নামাজ হয় না, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। অর্থাৎ, অজু এমন এক ইবাদত যার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দাঁড়ানোর যোগ্য হয়ে যায়।

আমরা প্রতিদিন কতবার অজু করি— নামাজের সময়, কোরআন তেলাওয়াতের আগে কিংবা পবিত্র হওয়ার জন্য। কিন্তু আমাদের অবহেলা কিংবা অজান্তেই অজুতে এমন একটি গোনাহ হয়ে থাকে, যার শাস্তি জাহান্নাম। তাই অজুর মতো ভালো কাজ করতে গিয়ে কেউ যেন এই গোনাহে লিপ্ত না হন, সেজন্য সতর্ক বার্তা জানিয়েছেন প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ

নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এক আলোচনায় তিনি বলেন, ‘অজুতে একটি বড় ভুল হলো পানি অপচয় করা। আল্লাহ মাফ করুন, এই যুগে এই ভুলটি থেকে আমরা কেউই মুক্ত না মনে হয়।’

তিনি বলেন, ‘আমরা বেশিভাগ লোক এখন টেপে অজু করি। যদি আমাদের অজু করার সময় এই টেপের নিচে একটি বালতি রাখা হয়, তবে তা প্রায় ভরে যাবে, যা ৫০ জনেরও বেশি মানুষের অজুর পানির সমান। সুবহান্নাল্লাহ! নবীজি (সা.)-এর অজুর পানির পরিমাণ সম্পর্কে হাদিসে এসেছে, এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তাঁর অজু হয়ে যেত। অথচ আমাদের শুধু হাত ধুইতেও এক গ্লাস বা তার বেশি লেগে যায়।

আহমাদুল্লাহ বলেন, ‘পানি অপচয় করা হাসির বিষয় না। এটা খুব জঘন্য অপরাধ। আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই (সুরা বনি ইসরাইল : ২৭)। অর্থাৎ, পানি অপচয় করা হারাম।’

তিনি আরও বলেন, ‘‘অনেকে বলতে পারেন, পানির ব্যবহার নিয়ে এই কড়াকড়ি সাহাবিদের যুগে ছিল। কারণ, তখন মরুভূমিতে পানি কম ছিল। বর্তমানে তো এমন কোনো সমস্যা নেই। এখন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পানি আছে। তাই বেশি পানি ব্যবহার করলেও সমস্যা হওয়ার কথা না— যারা এমনটা ভাবেন বা বলেন, তাদের ধারণা ভুল। কারণ, সাহাবিরা নবীজিকে (সা.) জিজ্ঞেস করেছেন, ‘হে আল্লাহর রাসুল, আমরা যদি সাগরে পানি ব্যবহার করি, তবে সেখানেও কি হিসাব করে ব্যবহার করতে হবে? অতিরিক্ত ব্যবহার করলে জবাব দিতে হবে?’ উত্তরে নবীজি (সা.) বলেছেন, হ্যাঁ।’’

‘কাজেই যথেষ্ট পানি থাকলেও অপচয় করার অনুমতি শরিয়তে নাই। তাই যদি সম্ভব হয় তবে বদনা, জগ বা মগ ইত্যাদি দিয়ে অজু করেন। আর টেপ ছেড়ে অজু করা থেকে বিরত থাকুন। কারণ, টেপ ছেড়ে অজুর সময় যখন আপনি অজুর বিভিন্ন সুন্নত আদায় করবেন, মিসওয়াক করবেন, তখন টেপের পানি অযথা পড়তে থাকবে, যা অপচয়। আর অপচয় করা মারাত্মক গোনাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X