দিবাকর বিশ্বাস
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত । ছবি - সংগৃহীত
মিষ্টি জান্নাত । ছবি - সংগৃহীত

সময়ের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সিনেমার পর্দায় যতটা না আলোচিত, তার চেয়েও বেশি আলোচনার কেন্দ্রে থাকেন ব্যক্তিগত জীবন, পেশাগত সাফল্য আর সাহসী মন্তব্যের কারণে। একদিকে চিত্রনায়িকা, দন্তচিকিৎসক এমনকি সফল ব্যবসায়ী, অন্যদিকে গ্ল্যামার আর বাস্তব জীবনের অনন্য সমন্বয়ে নিজেকে আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন মিষ্টি জান্নাত। সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়েও আলোচনায় এসেছেন। এসব বিষয় ও বিশ্বকাপ নিয়ে কালবেলার মুখোমুখি তিনি। লিখেছেন—দিবাকর বিশ্বাস

বিশ্বকাপ চলছে, কোন দলের সমর্থক? প্রিয় ফুটবলার কে?

অবশ্যই ব্রাজিল। ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার । আগে কাকা, রোনালদিনহোর খেলা দেখতাম। এখন নেইমার প্রিয়। নেইমার আমার ক্রাশ। বয়ফ্রেন্ডের জন্যও ততটা অপেক্ষা করিনি, এবারের বিশ্বকাপে নেইমারের খেলা দেখার জন্য যতটা অপেক্ষা করেছি।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা আর মেসিকে নিয়ে কী বলবেন?

আর্জেন্টিনা এবং মেসিকে পছন্দ করি।এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোকেও পছন্দ করি। এক সময় ক্লাবের খেলা নিয়মিত দেখতাম। জার্মানি ইকুয়েডরের কাছে হেরে যাওয়ায় কষ্ট লেগেছে। বিশ্বকাপ কে জিতবে বলতে পারব না। আগেরবার শুনেছিলাম মেসির শেষ বিশ্বকাপ। তাই চেয়েছিলাম আর্জেন্টিনা জিতুক, কারণ অনেক বছর ওরা বিশ্বকাপ জেতেনি।

নেইমার এবং মেসির সঙ্গে সরাসরি দেখা হলে কী করবেন? আপ্যায়নের সুযোগ থাকলে কি রান্না করে খাওয়াতেন?

নেইমারকে হাগ করে বলতাম আই লাভ ইউ। মেসিকে হাগ দিতাম না, শুধু দেখতাম। আমি রান্না করি না। তবে বাংলাদেশের ইলিশ খাওয়াতাম।

বর্তমানে কী কাজ নিয়ে ব্যস্ত?

দুটি সিনেমার শুটিং চলছে। একটা সিনেমার নাম ‘দুজনে’, অন্যটার নাম বলা যাবে না। সজল ভাইয়ের সঙ্গে অভিনয় করছি।

আপনি অভিনেত্রী এবং চিকিৎসকও। কোন পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

অভিনেত্রী পরিচয় দিতেই বেশি ভালো লাগে। তবে আমার ক্লিনিকও চলছে। মিষ্টি জান্নাতের ক্লিনিক বলেই সবাই আসে। ক্লিনিকে আমার ডক্টর আছে। এ ছাড়া আমি যখন বাংলাদেশে থাকি, ক্লিনিকে বসি।

বিয়ের পিঁড়িতে কবে বসবেন?

খুব দ্রুতই বসব। এই বছরের শেষে অথবা আগামী বছর।

বিশেষ কেউ আছে?

এটা বলা যাবে না (হাসি)।

পাত্র হিসেবে কোন ধরনের ছেলে পছন্দ?

এগুলো নিয়ে আমি কিছুই বলতে চাই না।

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে আপনাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কানাঘুষা। দুজনের মধ্যে সম্পর্কটা আসলে কী?

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভুয়া নিউজ করে।

কয়েক দিন পরেই শিল্পী সমিতির নির্বাচন। কি প্রত্যাশা?

তারা যেন সিনেমার উন্নয়ন করে, তাদের কাছে এটাই চাওয়া।

জীবনের কোনো অধ্যায় যদি নতুনভাবে শুরু করতে পারতেন, কী করতেন?

বাবাকে সারাজীবনের জন্য হারিয়ে ফেলেছি। বাবাকে আবার ফিরে পেতে চাইতাম।

বাবার সঙ্গে কোনো স্মৃতির কথা বলতে চান?

বাবার সঙ্গে প্রতিটি স্মৃতিই আমার ভীষণ মনে পড়ে। ভীষণ মিস করি বাবাকে।

দর্শকদের উদ্দেশে কী বলতে চান?

দর্শকদের উদ্দেশে কিছু বলে লাভ নেই। একেকজন একেক রকম। আমি ভালো কাজ করে যেতে চাই। ভালো লাগলে তারা দেখবে। ভালো না লাগলে দেখবে না।

৫ বছর পর মিষ্টি জান্নাত কোথায় দেখতে চায় নিজেকে?

ভবিষ্যৎ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আমার সবকিছুই হুটহাট করে হয়। প্ল্যান করে কাজ করলে সেটা এগোয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

১০

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

১১

‘লটকনের রাজধানী’ নরসিংদী / বাম্পার ফলনে চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

১২

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান 

১৩

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

১৪

জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

১৬

২৪ ঘণ্টার ২২ ঘণ্টাই লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১৭

এবার নিজেদের ‘বেঞ্চ পাওয়ার’ দেখালেন স্কালোনি

১৮

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ভাইরাল আজাদ মেম্বার গ্রেপ্তার

১৯

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার নির্দেশ মোজতবা খামেনির

২০
X