কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমায় এসেছেন ইবিট লিও, কী তার পরিচয়?

ইজতেমার ময়দানে ইবিট লিও। ছবি : সংগৃহীত
ইজতেমার ময়দানে ইবিট লিও। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফজর নামাজ পর আমবয়ানের মধ্য দিয়ে এ পর্ব শুরু হয়। প্রতিবারের মতো এবারও দেশ এবং দেশের বাইরে থেকে অনেক খ্যাতিমান ব্যক্তি ইজতেমায় অংশ নিয়েছেন।

এরই অংশ হিসেবে এবারের পর্বে ইজতেমার ময়দানে এসেছেন মালয়েশিয়ায় ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত আলোচিত সমাজকর্মী ইবিট লিও। এখন প্রশ্ন হলো কে এই ইবিট লিও?

ইবিট লিওর পুরো নাম ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। মালয়েশিয়ায় মুসলিম উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসেবে তিনি বেশ পরিচিত।

ইবিট লিওর আসার বিষয়টি ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ইবিট লিও ময়দানে এসেছেন। তিনি আখেরি মোনাজাতে অংশ নেবেন। বুধবার ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে মাগরিবের নামাজ আদায় করেছেন।

এ ছাড়াও ইবিট লিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন- ‘দোয়াকান, ফ্লাই টু ঢাকা বাংলাদেশ’। অপর একটি পোস্টের ক্যাপশনে লিখেছেন- ‘আই লাভ বাংলাদেশ, বিউটিফুল’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১০

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১১

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১২

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৩

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৪

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৫

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৬

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৭

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৮

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৯

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২০
X