কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে নিয়ে যে মন্তব্য করেননি উপদেষ্টা নাহিদ

শেখ হাসিনা ও নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে গত ১৪ ডিসেম্বর একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়েছে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম লাইভে এসে বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তিনি যে পদত্যাগ করেছেন, তার কোনো দালিলিক প্রমাণ কারও কাছে নেই। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

তবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য সঠিক নয় এবং এটি মিথ্যা প্রচার বলে জানিয়েছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষক কোনো মন্তব্য করেননি উপদেষ্টা নাহিদ ইসলাম। বরং গত অক্টোবরে শেখ হাসিনাকে নিয়ে তার করা ভিন্ন একটি মন্তব্যকে বিকৃত করে সাম্প্রতিক সময়ে ওই দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিটির সত্যতা যাচাই করা হয়। অনুসন্ধানের গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের ‘শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী’ শীর্ষক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সংস্থাটি আরও জানায়, উপদেষ্টা নাহিদ লাইভে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন দাবি করা হলেও সাম্প্রতিক সময়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজ কিংবা অ্যাকাউন্টে এমন কোনো লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়নি।

তবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ইত্তেফাকের ওয়েবসাইটে গত ২৪ অক্টোবর ‘শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেননি : নাহিদ ইসলাম’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদনে সে সময় শেখ হাসিনাকে নিয়ে নাহিদ ইসলামের দেওয়া বক্তব্য খুঁজে পাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেননি, এটা আমাদের সবার কাছে স্পষ্ট। তার পতন হয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্র-জনতা।’

অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করেননি, এমন মন্তব্য গত অক্টোবরে নাহিদ ইসলাম করলেও তিনি কখনো বলেননি যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তবে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ওয়েবসাইটে গত ৯ অক্টোবর ‘সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী : রুমিন ফারহানা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি নেত্রী রুমিন ফারহানা সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন।

সে সময় রুমিন ফারহানা বলেন, সংবিধানের ৫৭ (৩) অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন। সেই হিসাবে সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী।

রিউমর স্ক্যানার জানায়, এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও মা শেখ হাসিনাকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন। মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ১০ আগস্ট ‘সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী–রয়টার্সকে জয়’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সে সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী।

অর্থাৎ উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষক কোনো মন্তব্য করেননি। পাশাপাশি তিনি লাইভে এসে সাম্প্রতিক সময়েও এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং, নাহিদ ইসলাম শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে রিউমর স্ক্যানার টিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১০

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১১

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১২

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৩

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৪

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৫

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৬

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৭

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৮

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৯

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

২০
X