কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৫:৫৭ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের ভাগ্য নির্ধারিত হতে পারে আজ : মোস্তফা ফিরোজ

সাংবাদিক মোস্তফা ফিরোজ। ছবি : সংগৃহীত
সাংবাদিক মোস্তফা ফিরোজ। ছবি : সংগৃহীত

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ রোববার বিকেল থেকে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পৃথক পৃথক সময়ে তাদের সঙ্গে যমুনায় বৈঠক হচ্ছে। তবে এই বৈঠকে শুধু রাজনীতি নয়, শুধু নির্বাচন নয়, ড. মুহাম্মদ ইউনূসেরও ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন সাংবাদিক মোস্তফা ফিরোজ।

শনিবার (৩১ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’র এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন।

মোস্তফা ফিরোজ বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল (আজ রোববার) তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস। দল তিনটি হচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা এবং নির্বাচন পরিস্থিতি একে অপরের সঙ্গে যুক্ত দাবি করে তিনি বলেন, ‘এই সবগুলোর পেছনে একটাই উদ্দেশ্য যে নির্বাচনের একটা যে সুন্দর-সুষ্ঠু পরিবেশ হবে, নির্বাচনমুখী আবহাওয়া গড়ে উঠবে, সেটা যাতে না হয়।’

কারণ বিভিন্ন দলের নানা রকম দাবি আছে, প্রস্তাব আছে, সেগুলো যদি এখন সামনে আনা হয়, যেহেতু পরস্পরবিরোধী এগুলোর সঙ্গে বিএনপির দ্বিমত আছে—বিএনপির প্রস্তাবের সঙ্গে জামায়াত-এনসিপির দ্বিমত আছে। সবকিছু ফয়সালা হবে ভোটের মাঠে।’

রাজনৈতিক মতানৈক্য নিয়ে তিনি বলেন, ‘মাঠে খেলোয়াড় হচ্ছে তিনটা। তরুণদের দল এনসিপি আর ধর্মভিত্তিক দলগুলোর প্রধান হচ্ছে জামায়াতে ইসলামী। আর গণতান্ত্রিক রাজনীতির প্রধান হচ্ছে বিএনপি। সুতরাং ড. মুহাম্মদ ইউনূস জানেন যে এই তিনটা দলের সঙ্গে কথা বললে পরিস্থিতি সমাধান হবে। আর যদি যার যার অবস্থান অনড় থাকে, তখন ভিন্ন পরিস্থিতি। তখন এমন হতে পারে ড. মুহাম্মদ ইউনূস অস্বস্তি বোধ করতে পারেন। বলতে পারেন, “না, বাবা আমি তো এগুলোর মধ্যে নেই। তাহলে আমি বিদায় হই, তোমরা যা খুশি তা-ই করো।“ সেটা ভালো হবে কি না ভেবে দেখতে হবে রাজনৈতিক দলগুলোকে।’

মোস্তফা ফিরোজ বলেন, ‘একটা বড় ভুল হয়ে গেছে। কোনটা জানেন? উচিত ছিল যখন নাকি ওয়াকার (সেনাপ্রধান) বললেন যে আপনারা কী করবেন? জাতীয় সরকার করবেন নাকি কী করবেন? তখন রাজনৈতিক দলগুলো জাতীয় সরকারের সিদ্ধান্ত নিল না। অন্তর্বর্তী সরকার হবে সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়ে। তো তখনই উচিত ছিল, মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারও এসে মনে করল এটা একটা গণঅভ্যুত্থানের সরকার। মানে এটার একটা বৈধতা আছে। সুতরাং আমরা চালাতে থাকব। কিন্তু এটা তো চলবে না। আপনার তেল-মবিল ছাড়া, ইঞ্জিন ছাড়া গাড়ি চলে? চলে না। তো তেল-মবিল কোথায়? রাজনৈতিক দল কোথায়? রাজনৈতিক প্রতিষ্ঠান কোথায়? ওই শেখ হাসিনার লটবহর নিয়ে আপনি চলতে পারবেন? পারবেন না। এটা এখন পদে পদে প্রমাণিত হচ্ছে।’

মোস্তফা ফিরোজ শেষে বলেন, `সুতরাং আগামীকাল (আজ) আমি মনে করি শুধু রাজনীতি নয়, শুধু নির্বাচন নয়, ড. ইউনূসের হয়তো ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X