কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে যাকে ভোট দিতে বললেন সারজিস

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি : সংগৃহীত
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি : সংগৃহীত

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস নির্ধারিত আটটি কেন্দ্রে এই ভোট গ্রহণ চলবে।

এদিকে, দেশব্যাপী আলোচনার শীর্ষে থাকা এই ভোট গ্রহণ শুরুর আগে ভোটারদের প্রতি সঠিক নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ পরামর্শ দেন তিনি।

স্ট্যাটাসে সারজিস লিখেছেন, ‘নাজিরাবাজার, স্টার কাবাব এলাকা, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব আরও অনেক কোরাম বা ইজম—সবকিছু আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্তই মনে রাখবেন। ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন, যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য।’

তিনি বলেন, ‘যোগ্যতা মানে এটা নয়, কার সিজিপিএ কত কিংবা কে ওই বিষয়ে কতটা দক্ষ। ওই বিষয়ে তার কিছুটা ধারণা থাকতে হবে— এটা যেমন ঠিক তেমনি এটাও মনে রাখতে হবে, আপনি এখানে একাডেমিশিয়ান নির্বাচিত করছেন না। আপনি আপনার লিডার নির্বাচিত করছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব নির্বাচিত করছেন।’

সারজিস আরও লেখেন, ‘কিছু বিষয়ে মাথায় রাখবেন। আপনার লিডার এমন হতে হবে যিনি সরকার পালাবদলের পরও আপনার অধিকার আদায়ের লড়াইয়ে আপসহীন থাকবে, সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায়ে ক্ষমতার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে। ইশতেহার দেওয়া, নির্বাচিত হওয়া আর দাবি আদায় করে নিয়ে এসে বাস্তবায়ন করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।’

‘আপনি ডাকসুতে নিজের ভোট দেওয়ার সময় নিজের বিবেকবোধের সাথে যতটুকু ন্যায়বিচার করবেন, আগামীর বাংলাদেশ থেকে নিজের প্রতি ঠিক ততটুকুই ন্যায়বিচার প্রত্যাশা করবেন। ডাকসুর জয় হোক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদল নেতাদের মারধর

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

১০

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

১১

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

১২

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

১৩

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

১৪

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

১৫

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

১৬

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

১৭

উন্নয়ন বরাদ্দের তালিকায় অস্তিত্বহীন মসজিদ, বিএনপি নেতাকে শোকজ

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে : স্টেফান লিলার

২০
X