কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আরেকটি এক-এগারো ছাড়া বাংলাদেশে আ.লীগের ফেরার সুযোগ নেই : রাশেদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশে আরেকটি এক-এগারো ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লেখেন, আমি বেশ কয়েকবার বলেছি, নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচাল করা।

তিনি লেখেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি ১/১১ নেমে আসবে। বাংলাদেশে আরেকটি এক-এগারো ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে। সামনে তারা গুপ্তহত্যা শুরু করবে।

রাশেদ খান আরও লেখেন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। তারপরের পরিস্থিতি কী হতে পারে, সেটি কারও অবোধগম্য নয়। ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না।

পরিশেষে তিনি লেখেন, সুতরাং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দিয়েন না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X