কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক থেকে মাসে কত টাকা আয়, জানালেন হাসনাত

হাসনাত আবদুল্লাহ। পুরোনো ছবি
হাসনাত আবদুল্লাহ। পুরোনো ছবি

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম এ সমন্বয়কের ফেসবুকেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার পেজের ফলোয়ার ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি মানুষ।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি নিয়মিত আলোচনায় থাকে। নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজের মতামত তুলে ধরেন হাসনাত। সেখান থেকে মোটা অংকের অর্থও আয় করেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ঠিক কত টাকা আয় করেন, তার একটি স্বচ্ছ হিসাব দিয়েছেন এ সংসদ সদস্য।

হাসনাত আবদুল্লাহ জানান, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ হয়েছে, এটা থেকে ৪০ ডলার পেয়েছেন তিনি। আর সর্বশেষ দুদিনে এসেছে ১২০ ডলার। আর আগের মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।

রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে ব্যক্তিগত আয়ের এমন উৎস প্রকাশ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন তার সমর্থকরা। জুলাই বিপ্লবের পর থেকে তার কন্টেন্টের রিচ ও এনগেজমেন্ট কয়েক গুণ বেড়ে যাওয়ায় আয়ের মাত্রাও বেড়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে হাসনাতের এই শক্তিশালী অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে যেমন সাহায্য করছে, তেমনি তার রাজনৈতিক প্রচারণাতেও বড় ভূমিকা রাখছে। একজন সংসদ সদস্য হিসেবে নিজের আয়ের এই বিকল্প ও বৈধ উৎসের তথ্য জনসম্মুখে এনে তিনি নতুন প্রজন্মের কাছে স্বচ্ছতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বর্তমানে তিনি সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি এনসিপির সাংগঠনিক কাজেও দেশজুড়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন।

কালবেলা/এসআই/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X