কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে সংঘর্ষের ঘটনায় যাদের দুষলেন ছাত্রদল সভাপতি

রাবিকুল ইসলাম রাকিব | ছবি : সংগৃহীত
রাবিকুল ইসলাম রাকিব | ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টার ঘটনায় অভিযোগের তীর জামায়াত-শিবিরের দিকে ছুড়লেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (০৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।

পোস্টে রাকিব লিখেন, ‘আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ভবনে জকসুর জিএস এবং শিবিরের নেতা-কর্মীদের নেতৃত্বে সাংবাদিক সমিতি দখলের চেষ্টার ঘটনাটি ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত শিবিরের অনৈতিক সহায়তা ভোগের অভিযোগ প্রমাণিত হল।’

ছাত্রদলের সভাপতি তার পোস্টে আরও অভিযোগ করে লিখেন, ‘জামায়াত শিবিরের নিজ দলীয় ভিসি, প্রক্টর এবং নির্বাচন কমিশনের প্রকাশ্য অনৈতিক সহযোগিতায় দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।’

ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভূঁইফোড় সাংবাদিকদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলে অভিযোগ করে ছাত্রদল সভাপতি লেখেন, ‘আজ জকসুর জিএস-এর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দখলের চেষ্টা ও হামলায় বেশ কিছু সাংবাদিক আহত হয়েছেন। জবি সাংবাদিক সমিতি ভবনে শিবিরের নেতা-কর্মীদের কাজ কি?’

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা করার অভিযোগ উঠে। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কক্ষে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ছাত্রদলের সভাপতি রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন অভিযোগ তোলেন।

শেষে তিনি হুঁশিয়ারি দেন, ‘সব দালালদের মুখোশ উন্মোচিত হবে এবং জবাব দেয়া হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা করার অভিযোগের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও শাখা ছাত্রশিবির এবং ছাত্রদল একে অপরকে দোষারোপ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X