কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের সুখবরের কথা জানালেন আসিফ নজরুল

আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এখন বাংলাদেশি বৈধ পাসপোর্ট না থাকলেও বা এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও প্রবাসী ব্যক্তিগণ বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারছেন।

বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘প্রবাসী ভাইরা নানা সমস্যায় ভোগেন। এরমধ্যে একটি ছিল পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে। আগে বিদেশ থেকে কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে চাইলে বাংলাদেশি বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। এটি না থাকায় বহু প্রবাসী ব্যক্তি বাংলাদেশে সম্পত্তি হস্তান্তর, সেবা গ্রহণ ও অন্যান্য আইনগত বিষয়ে সমস্যায় পড়তেন।’

তিনি বলেন, এই সমস্যা দূর করার জন্য বহু অনুরোধ পেতাম। অবশেষে পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালায় সংশোধনী এনে আমরা একটা সমাধান এনেছিলাম গতবছর। এখন বাংলাদেশি বৈধ পাসপোর্ট না থাকলেও বা এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও প্রবাসী ব্যক্তিগণ বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারছেন।

এজন্য তাদের শুধুমাত্র ক) বিদেশি পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার, বা খ) জন্মসনদ, বা গ) জাতীয় পরিচয় পত্র থাকলেই হবে। বাংলাদেশি বৈধ পাসপোর্টের আর প্রয়োজন নেই।

বিদেশে থাকা বাংলাদেশিদের সম্পত্তি হস্তান্তরসহ নানা আইনি কাজ এখন অনেক বেশি সহজ হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X