কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৬:৩২ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গো-হারা না হারলে বিএনপি রাজনীতি বদলাবে না : মির্জা গালিব

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মির্জা গালিব। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মির্জা গালিব। ছবি : সংগৃহীত

একটি নির্বাচনে গো-হারা না হারলে বিএনপি বুঝবে না, কেন দেশের সিস্টেম বদলানো দরকার। আচমকা এমন মন্তব্যই করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মির্জা গালিব।

তিনি বলেছেন, বিএনপির সালাহউদ্দিন আহমদ সংসদে যেটা কালকে বলেছেন— এটাই মূলত সত্যি কথা। ৩১ দফার বাইরে কোনো সংস্কারেই বিএনপি আসলে রাজি ছিল না। চাপে পড়ে, ইলেকশন যাতে কেউ আটকাতে না দেয়— এই ভয়ে যতটুকু না মানলেই না, ততটুকু বাধ্য হয়ে মেনেছে। ৩১ দফারও সবকিছু বিএনপি আসলেই করবে কি-না, সেটাও আমরা দেখতে পাব সামনের দিনে।

শুক্রবার (১ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।

ড. মির্জা গালিব আরও লেখেন, বিএনপির এই পজিশনে সমস্যা কী? বিএনপির এই পজিশনে আসলে কোনো সমস্যা নেই। বিএনপি বলতেছে, আমরা তোমাদের সংস্কার মানি না, আমরা তোমাদের প্রেসক্রিপশনে সংস্কার করব না।

তিনি লিখেছেন, তোমরা যদি মনে কর সংস্কার এতই গুরুত্বপূর্ণ, তাহলে একটা নির্বাচন জিতে আইসা তারপর সংস্কার করে দেখাও। ফেয়ার এনাফ পয়েন্ট। বিএনপি তো ইলেকশন জিতেই আসছে। সমস্যা হইল শুধুমাত্র তাদের, যারা সংস্কারের আশায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিছে, আবার বিএনপিকেও ভোট দিয়েছে। এই লোকদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াকে বিএনপি বুড়ো আঙুল দেখাইল আর কী!

ড. মির্জা গালিব বলেন, ‘এখন এই লোকেরা যদি বিএনপির এই আচরণে অপমানিত বোধ করে, তাহলে পরের সকল নির্বাচনে তারা বুড়ো আঙুলের ছাপ আবার ধানের শীষে দেওয়ার আগে তিনবার চিন্তা করবে।’

একটা নির্বাচনে গো-হারা না হারলে বিএনপি কোনোদিন বুঝবে না, কেন এই দেশটার সিস্টেম বদলানো দরকার; কেন ২০২৬ সালে এসে ১৯৯০-এর রাজনীতি করা আত্মঘাতী- বলে দাবি করেন এই রাজনৈতিক বিশ্লেষক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১০

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১১

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১২

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৩

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৪

হুহু করে কমছে তেলের দাম

১৫

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৬

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৭

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৮

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৯

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

২০
X