কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার প্রতিশোধ

আর্জেন্টিনাকে হারানোর পর কলম্বিয়ান ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনাকে হারানোর পর কলম্বিয়ান ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত

গত জুলাইয়ে আর্জেন্টিনার কাছে হেরে উদযাপন করা হয়নি কোপা আমেরিকার শিরোপা জয়। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৮ ম্যাচে অপরাজিত রেকর্ডেও পড়ে ছেদ। সবকিছু মিলিয়ে যেন এক কষ্ট চাপা ছিল কলম্বিয়ান ফুটবলারদের। তাই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুনো উল্লাসে মেতে ওঠেন হামেস রদ্রিগেজরা।

এ যেন এক মধুর প্রতিশোধ! ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে মেসিহীন আর্জেন্টিনাকে পেয়ে ২-১ গোলে হারিয়ে প্রতিশোধ নিল কলম্বিয়া। এতে থেমে যায় আর্জেন্টাইনদের টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার জয়যাত্রা। এ বছর এটি লিওনেল স্কালোনির শিষ্যদের প্রথম হার। আর স্কালোনির অধীনে ৭৯ ম্যাচে এটি আর্জেন্টিনার সপ্তম হার। বিশ্বচ্যাম্পিয়নদের সর্বশেষ দুটি হার আর্জেন্টিনার কোচের বিপক্ষে (উরুগুয়ের মার্সেলো বিয়েলসা আর কলম্বিয়ার নেস্টর লরেঞ্জো)।

কোপা আমেরিকার সেরা ফুটবলারের খেতাব জিতলেও শিরোপা হাতছাড়া হওয়ায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন কলম্বিয়ান অধিনায়ক হামেস রদ্রিগেজ। বুধবার (১১ সেপ্টেম্বর) মধ্য রাতের ম্যাচে আর্জেন্টাইনদের বিপক্ষে ব্যবধান গড়ে দিয়েছেন তিনি। কলম্বিয়ার দুটি গোলে সরাসরি তার অবদান।

স্তাদিও মেত্রোপলিতানোয় ম্যাচের ২৫ মিনিটে গ্যালারি ভর্তি দর্শকদের আনন্দে ভাসান ডিফেন্ডার ইয়েরসন মোসকেরা। কর্নার কিকের পর বাঁ প্রান্ত থেকে মোসকেরার উদ্দেশে উঁচুতে কিক নেন রদ্রিগেজ। দুর্দান্ত হেডে আর্জেন্টাইনদের জাল কাঁপান মোসকেরা।

চোটের কারণে একাদশে ছিলেন না লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা জয়ীরা।

ম্যাচের ৪৮ মিনিটে রদ্রিগেজের ভুল পাস থেকে বল পেয়ে যান নিকোলাস গঞ্জালেজ। সুযোগটা বেশ ভালোভাবে কাজে লাগান এ ফরোয়ার্ড। কলম্বিয়ান গোলকিপার কামিলো ভারগাসকে ফাঁকি দিয়ে দলকে সমতায় ফেরান গঞ্জালেজ।

যদিও তা স্থায়ী ছিল মাত্র ১২ মিনিট। মেসি না থাকায় আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে ফেলেন দেন দানিয়েল মুনোজকে। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। সফল স্পট কিকে কলম্বিয়াকে এগিয়ে দেন রদ্রিগেজ।

এ হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর আর্জেন্টিনার বিপক্ষে পাওয়া জয়ে টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে কলম্বিয়া। রদ্রিগেজদের পয়েন্ট ১৬।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে এলো জরুরি ৩ নির্দেশনা

আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান সব পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের 

হুতি বিদ্রোহীদের বহনকারী ইরানি বিমানকে ঠেকাতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা

আঙিনায় পোঁতা ছিল ইজিবাইক চালকের মরদেহ, দম্পতি আটক

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দিচ্ছে ভিএআর? সামনে এল পরিসংখ্যান

অস্ট্রেলিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আদান-আজওয়াফ

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

১০

বিশ্বকাপে ধার করা বুট পরে রেকর্ড, ৬৮ বছরেও ভাঙতে পারেনি কেউ

১১

মন্দির করা কি আমার অপরাধ: হরিদাস

১২

হরিদাস চন্দ্রের গ্রেপ্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও ‍মুক্তি দাবি

১৩

টানা বৃষ্টিতে ধসে পড়ল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

১৪

জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে বসে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী

১৫

সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

১৬

ডায়মন্ডের নেকলেস চুরির অভিযোগে দুই নারী রিমান্ডে

১৭

স্বপ্ন, সাহস ও সৃষ্টির অমর নাম নুরুল ইসলাম বাবুল

১৮

ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

১৯

রাতভর পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ

২০
X