সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির জানাজায় কে এই মুখ ঢাকা ব্যক্তি? মোজতবা খামেনি নাকি অন্য কেউ

আয়াতুল্লাহ খামেনির জানাজায় মুখ ঢেকে উপস্থিত হন তার নাতি জাভাদ। ছবি: সংগৃহীত
আয়াতুল্লাহ খামেনির জানাজায় মুখ ঢেকে উপস্থিত হন তার নাতি জাভাদ। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় দেখা যায় মুখ ঢাকা এক রহস্যময় ব্যক্তিকে। এরপর থেকেই শুরু হয় ওই ব্যক্তির পরিচয় নিয়ে নানা কৌতূহলী আলোচনা। কেউ কেউ দাবি করেন, ছদ্মবেশে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিই এসেছিলেন বাবার শেষ বিদায়ে।

তবে লন্ডনভিত্তিক ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে রহস্যময় ওই ব্যক্তির পরিচয়। তাদের দাবি, মুখোশ পরা ওই ব্যক্তি খামেনির নাতি মোহাম্মদ জাভাদ খামেনি, যিনি গত ২৮ ফেব্রুয়ারির হামলায় আহত হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ জাভাদ খামেনি হলেন খামেনির বড় ছেলে মোস্তফা খামেনির পুত্র। তাকে প্রয়াত নেতার সবচেয়ে বড় নাতি বলে মনে করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি খামেনির বাসভবনে বিস্ফোরণের সময় তিনি মুখমণ্ডলে আঘাত ও দগ্ধ হন। এ কারণেই জানাজার অনুষ্ঠানে তিনি মুখ ঢেকে উপস্থিত ছিলেন।

খামেনির জানাজায় মুখ ঢাকা ওই ব্যক্তিকে ঘিরে ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

তবে মোজতবা খামেনি গত ফেব্রুয়ারির হামলার পর থেকে জনসমক্ষে আসেননি এবং কোনো অডিও বার্তাও প্রকাশ করেননি। ইরানের দাবি, ওই হামলায় তিনিও আহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১০

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১১

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১২

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৩

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৪

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৬

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৭

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৮

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৯

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

২০
X