কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ডায়মন্ডের নেকলেস চুরির মামলায় দুই নারী রিমান্ডে

ডায়মন্ডের নেকলেস চুরির অভিযোগে দুই নারী রিমান্ডে। ছবি: কালবেলা
ডায়মন্ডের নেকলেস চুরির অভিযোগে দুই নারী রিমান্ডে। ছবি: কালবেলা

ডায়মন্ড ও স্বর্ণের তৈরি নেকলেস চুরি ও আত্মসাতের অভিযোগে বনানী থানায় করা এক মামলায় দুই নারীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

আসামিরা হলেন— মুনমুন আচার্য ওরফে প্রিয়া (৩০) এবং মোসাম্মৎ রিফা তামান্না (২৩)।

এর আগে গত ৯ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার এসআই মো. ইয়াসির আরাফাত দুই আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ৮ জুলাই বনানী থানায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের অঙ্গপ্রতিষ্ঠান এনজে ডায়মন্ডসের পক্ষে মো. খায়েজ আহাম্মদ মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, এনজে ডায়মন্ডসের কর্মচারী মুনমুন আচার্য ও মোসাম্মৎ রিফা তামান্না, অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীর সঙ্গে যোগসাজশে প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় ২০২৪ সালের ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে ২০২৬ সালের ৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত পূর্বপরিকল্পিতভাবে প্রকৃত ডায়মন্ডের অলংকারের পরিবর্তে রেপ্লিকা (নকল) অলংকার প্রতিস্থাপন করে পর্যায়ক্রমে চুরি ও আত্মসাৎ করেন।

এ ছাড়া মামলায় তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রকৃত ডায়মন্ডের অলংকার সরাসরি চুরির অভিযোগও আনা হয়েছে। রেপ্লিকা করে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ডায়মন্ড ও স্বর্ণের সমন্বয়ে তৈরি চারটি নেকলেস, যার ওজন যথাক্রমে ২৬.১১ গ্রাম, ৫০.৪১ গ্রাম, ১৯.৮৪ গ্রাম এবং ৩১.৪৩ গ্রাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় অচল ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১০

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১১

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১২

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৫

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৬

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

১৭

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

১৮

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

১৯

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

২০
X