স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি

সাকিব আল হাসান ও ইনসেটে ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও ইনসেটে ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

হত্যা মামলার আসামি হওয়ার পর সাকিব আল হাসানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আইনি নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ আগস্ট) জরুরি বৈঠকে বসেছেন বিসিবির পরিচালকরা।

এতে সভাপতিত্ব করেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পরিচালক। সাকিব ইস্যু ছাড়াও বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও আলোচনা হয় এ বৈঠকে।

শনিবার (২৪ আগস্ট) বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নতুন সভাপতি বলেন, রাওয়ালপিন্ডি টেস্ট চলমান থাকায় এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলা। এ মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের (রোববার) ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।’

আইন প্রণয়নকারী সংস্থার পক্ষ থেকে সাকিবের বিরুদ্ধে এখনো কোনো চার্জ গঠন হয়নি। তাই আপাতত সাকিবের খেলতে কোনো বাধা নেই বলে জানান ফারুক আহমেদ। তিনি বলেন, ‘এটা তো নরমাল একটা ব্যাপার। এফআইআর যখন হয়, এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। এর আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এম্প্লয়ি বলতে পারেন। কালকের (রোববার) দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব। এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না।’

এর আগে সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে রয়েছেন তিনি। মূলত তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আইনি নোটিশে বলা হয়- যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি জাতীয় দলে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই দ্রুত তাকে ক্রিকেট দল থেকে বাদ দেওয়া জরুরি। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়।

ছাত্র-জনতার গণআন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। পরদিন ভেঙে দেওয়া হয় জাতীয় সংসদ। গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ২৮ নম্বর আসামি করা হয়েছে তাকে। মামলার ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে- মো. সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা-মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর-মাগুরা।

গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন। এ ছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নামও রয়েছে।

ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন।

এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ এবং মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।

উল্লেখ্য, সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১০

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১১

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১২

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৩

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৪

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৫

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৬

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৮

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৯

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

২০
X