স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত হলো বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। ৬ অক্টোবরের ভোটযুদ্ধের আগে মঙ্গলবার প্রকাশিত হলো কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা। ১৭৭টি ভোটারের নাম ঘোষণা করা হলেও কিছু আসন এখনও চূড়ান্ত হয়নি। সাবেক অধিনায়ক থেকে শুরু করে সাবেক সভাপতি, এমনকি জনপ্রিয় কণ্ঠশিল্পীও জায়গা পেয়েছেন এই তালিকায়—যা ইতিমধ্যেই আলোচনায় এনেছে বিসিবি নির্বাচনকে।

খসড়া তালিকায় রয়েছেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক—আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও তামিম ইকবাল। বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে, ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হয়ে এবং তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

ঢাকা ছাড়া বাকি ছয় বিভাগের প্রতিনিধিরাও তালিকায় নাম লিখিয়েছেন। চট্টগ্রামের আহসান ইকবাল চৌধুরী, রাজশাহীর হাসিবুল আলম, রংপুরের হাসানুজ্জামান, খুলনার খান আব্দুর রাজ্জাক, বরিশালের নান্নু মিয়া ও সিলেটের রাহাত শাম্স থাকছেন ভোটে। ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।

প্রিমিয়ার ডিভিশনের শক্তিশালী ক্লাবগুলো থেকেও এসেছে পরিচিত নাম। আবাহনীর শেখ বশির আহমেদ, মোহামেডানের মাসুদুজ্জামান, গাজী গ্রুপের রফিকুল ইসলাম, রূপগঞ্জের লুৎফর রহমান, অগ্রণী ব্যাংকের আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরী, ধানমন্ডির ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্সের আদনান রহমান দীপন, ব্রাদার্সের ইশরাক হোসেন, পারটেক্সের আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুরের আসিফ রব্বানী থাকছেন ভোটার তালিকায়।

সাবেক ক্রিকেটার কোটায় ভোটার হয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশারসহ একঝাঁক পরিচিত মুখ। এছাড়া কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন গানের জনপ্রিয় তারকা আসিফ আকবর, যা ভোটার তালিকায় বাড়তি চমক যোগ করেছে।

খসড়া তালিকা প্রকাশের পর থেকেই নির্বাচনী অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। কে কার পক্ষে দাঁড়াবেন, কারা নেতৃত্বের লড়াইয়ে ভারসাম্য বদলাবেন—তা নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেট মহলে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, শিগগিরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এখন চোখ সবার একটাই দিকে—৬ অক্টোবর। সেদিনই নির্ধারিত হবে, বাংলাদেশের ক্রিকেট পরিচালনার লাগাম কার হাতে যাবে আগামী চার বছরের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১০

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১২

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৩

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৪

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৫

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৭

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৮

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৯

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

২০
X