স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌম্যর জায়গায় দলে এলেন সাকিব

সৌম্য সরকার (বাঁয়ে) ও শাহরিয়ার সাকিব (ডানে)। ছবি : সংগৃহীত
সৌম্য সরকার (বাঁয়ে) ও শাহরিয়ার সাকিব (ডানে)। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলতে ডাক পেয়েছেন সৌম্য সরকার। ফলে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরে খুলনার হয়ে তার আর মাঠে নামা হচ্ছে না। তবে শূন্যতা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই খুলনা দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার শাহরিয়ার সাকিব।

শাহরিয়ার আগে থেকেই খুলনার স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। বয়সভিত্তিক দলে নিয়মিত পারফর্ম করে আলোচনায় আসা এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ। ঘরোয়া ক্রিকেটেও তিনি পরিচিত মুখ। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের হয়ে কয়েকটি উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার।

এবারের এনসিএল টি-টোয়েন্টি দ্বিতীয় আসর হলেও প্রথম আসরেই ক্রিকেটার ও সমর্থকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল প্রতিযোগিতাটি। গেল বছর সিলেটে আয়োজিত সেই আসরে আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। তখনই আইসিসির স্বীকৃতি পায় এটি প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে।

চলতি মৌসুমেও আটটি বিভাগীয় দল নিয়ে মাঠে গড়িয়েছে এনসিএল টি-টোয়েন্টি। আর সেই প্রতিযোগিতায় সৌম্যের অনুপস্থিতিতে সুযোগ পেলেন নতুন প্রজন্মের ক্রিকেটার শাহরিয়ার সাকিব, যিনি এখন খুলনার মধ্য-অর্ডারকে শক্তিশালী করতে মুখিয়ে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X