স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

হাতের কবজির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের শেষ তিন ম্যাচের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

প্রথম দুই ম্যাচের দলে না থাকলেও সিরিজের শেষ তিন ম্যাচের দলে রাখা হয়েছে ম্যাক্সিকে। চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেটে অনুশীলনের সময়ে কবজিতে চোট পান ম্যাক্সওয়েল। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের পাশাপাশি শেষ তিন ম্যাচের জন্য দলে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার মাহলি বিয়ার্ডম্যান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই ২০ বছর বয়সি পেসার।

ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন জশ ফিলিপ। আগামী ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট (প্রথম তিন ম্যাচ), জ্যাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশিষ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজেলউড (প্রথম দুই ম্যাচ), গ্লেন ম্যাক্সওয়েল (শেষ তিন ম্যাচ), ট্রাভিস হেড, জশ ফিলিপ (উইকেটরক্ষক), মাহলি বিয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও এডাম জ্যাম্পা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১০

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১১

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১২

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১৪

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৫

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৬

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৭

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৯

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

২০
X