স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

টি-২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দল ঘোষণা

ক্রিকেট অস্ট্রেলিয়া লোগো। গ্রাফিক্স : কালবেলা
ক্রিকেট অস্ট্রেলিয়া লোগো। গ্রাফিক্স : কালবেলা

টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে চোট কাটিয়ে ফিরেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং টিম ডেভিড। তবে দায়িত্ব থাকছে আগের মতোই মিচেল মার্শের কাঁধে।

অ্যাশেজ সিরিজে পিঠের চোটের কারণে বেশিরভাগ ম্যাচ না খেললেও কামিন্সকে রেখেছে নির্বাচকরা। চলতি মাসের শেষদিকে তার একটি স্ক্যান হবে, যার রিপোর্টই নির্ধারণ করবে চূড়ান্ত দলে থাকা না–থাকা। তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন, কামিন্স, হ্যাজলউড এবং টিম ডেভিড—তিনজনই সুস্থতার পথে আছেন এবং বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট থাকবেন বলে তারা আশাবাদী।

বিগ ব্যাশ লিগে হ্যামস্ট্রিং ছিঁড়েছিল টিম ডেভিডের। আর অ্যাকিলিস ও হ্যামস্ট্রিং সমস্যার কারণে অ্যাশেজ খেলতে পারেননি হ্যাজলউড। তবু দল তাদের ওপর আস্থা রেখেছে। বেইলির ভাষায়, ‘টি-২০ দলে ধারাবাহিক সাফল্য থাকায় আমরা বিভিন্ন কন্ডিশন মাথায় রেখে সুষম দল গড়ার সুযোগ পেয়েছি। কামিন্স, হ্যাজলউড এবং ডেভিড ভালোভাবেই এগোচ্ছে। আমরা আত্মবিশ্বাসী—ওরা বিশ্বকাপের জন্য ফিট থাকবে।’

বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। তাই দলে স্পিন অপশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। কলম্বো ও পাল্লেকেলেতে গ্রুপ স্টেজ খেলবে অস্ট্রেলিয়া। স্কোয়াডে একমাত্র উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে জশ ইংলিশকে। ফিরে এসেছেন ক্যামেরন গ্রিন ও কুপার কনোললি। তবে জায়গা হয়নি মিচেল ওয়েন ও বেন ডোয়ারশুইসের।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের আগে টি-২০ সিরিজের স্কোয়াড আলাদাভাবে পরে জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জ্যাভিয়ার বার্টলেট, কুপার কনোললি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মারকাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X