স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশ প্রকাশ, আছেন যারা

ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্রাফিক্স : কালবেলা
ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্রাফিক্স : কালবেলা

২০২৫ সালের বর্ষসেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। সেরা একাদশে আধিপত্য অজি ক্রিকেটারদের। এছাড়া ভারতের তিনজন, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের দুজন করে ক্রিকেটার রয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে।

ঘোষিত একাদশে জায়গা হয়নি দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার। সেটা অবশ্য প্রত্যাশিতই ছিল। দুই মহাতারকা বছরের শুরুতে সেই বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থ হন তারা।

বিরাট রোহিতরা জায়গা না পেলেও জায়গা পেয়েছেন ৩ ভারতীয় তারকা। ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। ২০২৫ সালে ১৯ ইনিংসে ৮১৩ রান করেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে রয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিলও। চলতি বছর ১৬ ইনিংসে ৯৮৩ রান করেছেন তিনি। তৃতীয় ভারতীয় হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশে রয়েছেন যশপ্রীত বুমরাহ। এ বছর মাত্র ১৪ ইনিংসে ৩১ উইকেট পেয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা পেসার।

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হলেন ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন হেড-ক্যারিরা। আর বোলিংয়ে বরাবরের মতোই ধারাবাহিক ছিলেন স্টার্ক। তবে নতুন সংযোজন বোল্যান্ড এ বছর নিজেকে প্রমাণ করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৫ সালের সেরা টেস্ট একাদশ : লোকেশ রাহুল, ট্রাভিস হেড, জো রুট, শুভমান গিল, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ, স্কট বোল্যান্ড, সাইমন হার্মার।

দ্বাদশ ব্যক্তি : রবীন্দ্র জাদেজা

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

শেষ পর্যন্ত ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১০

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৩

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৪

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৫

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৬

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৭

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৮

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১৯

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

২০
X