স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ‘চোটাক্রান্ত’ তিন তারকা!

ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্রাফিক্স: কালবেলা
ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্রাফিক্স: কালবেলা

চোট নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে অস্ট্রেলিয়া। দলটির পেস বোলিং অলরাউন্ডার প্যাট কামিন্স এখনো সেরে উঠতে পারেননি চোট থেকে। একই অবস্থা জশ হ্যাজেলউড ও ব্যাটার টিম ডেভিডেরও। এই তিন ক্রিকেটার চোটে থাকলেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকছেন তারা। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এই তথ্য জানান।

অস্ট্রেলিয়ার কোচ জানান, আপাতত চোটে থাকলেও বিশ্বকাপের আগে তাদের সেরে ওঠার সম্ভাবনা রয়েছে। আর এ কারণে তাদের বিশ্বকাপ দলে রাখা হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপ মাঠে গড়াবে। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি। প্রথম দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।

প্যাট কামিন্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোলান্ড বলেন, ‘প্যাট স্কোয়াডে থাকবেন, তবে তার ফিটনেস ও খেলার সক্ষমতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্বকাপের আগে।’

ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন হ্যাজেলউড। এই পেসার অ্যাশেজ থেকে ছিটকে পড়েন হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে। ৩৪ বছর বয়সী এই পেসার সম্ভাব্য সময়সীমার মধ্যেই ফিট থাকবেন বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার কোচ বলেন, ‘জশ এখন বোলিংয়ে ফিরছেন এবং সময়মতো ফিট হয়ে যাবেন বলে মনে হচ্ছে।’

অস্ট্রেলিয়া কোচের বিশ্বাস ডেভিডও যথাসময়ে ফিরবেন, ‘এটি কি শুধুই মাংসপেশি সমস্যা নাকি টেনডনের—স্ক্যান করলে সেটা নিশ্চিত হওয়া যাবে। যে কোনো পরিস্থিতিতেই টিম ডেভিডের বিশ্বকাপ খেলা সম্ভব হবে।’

উল্লেখ্য, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X