ওমর ফারুক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির সিইওকে দেওয়া ১৩ পাতার চিঠিতে জাহানারার যত অভিযোগ

জাহানারা আলম। ছবি : সংগৃহীত
জাহানারা আলম। ছবি : সংগৃহীত

পেসার জাহানারা আলম ইস্যুতে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। লম্বা সময় ধরে তার সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা ক্রিকেটাঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। প্রায় ৪ বছর আগে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ১৩ পৃষ্ঠার একটি চিঠি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে দিয়েছিলেন জাহানারা। সেখানে ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, নারী বিভাগের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদ থেকে শুরু করে কোচদের বিরুদ্ধে তার সঙ্গে ঘটা বঞ্চনার বর্ণনা দেন তিনি। কালবেলার হাতে এসেছে সেই চিঠিটা। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

চিঠির শুরুতেই জাহানারার সঙ্গে তখনকার কো-অর্ডিনেটর সরফরাজ বাবুর সঙ্গে কী কথা হয়েছিল তা তুলে ধরেন জাহানারা। সেখানে স্পষ্টভাষায় দলের মধ্যকার নানা সমস্যা সমাধান করতে অভিজ্ঞ জাহানারাদের অনুরোধ করেন তিনি। চিঠিতে দুজনের কথোপকথন তুলে ধরে তিনি লিখেন, ‘বাবু ভাই বলেন, দেখেন আপা সামনে অনেক বড় টুর্নামেন্ট আমাদের, এক হয়ে খেলতে হবে। টিমে কোনো ঝামেলা থাকলে নিজেরা ঠিক করে ফেলেন। তৌহিদ ভাই অনেক চেষ্টা করেছেন। তৌহিদ ভাই নিজেও খুব চাপে আছে। হয়তো উনি চাকরিও ছেড়ে দিতে পারেন। দলে যদি কোনো ফাটল থাকে তো সিমেন্ট লাগানোর দায়িত্ব আপনাদের সিনিয়রদের। আপনি এটা আবার কারোর সঙ্গে শেয়ার করেন না।’ প্রতিউত্তরে জাহানারা বলেছিলেন, ‘তৌহিদ ভাই তো খুব চেষ্টা করেছেন। ভালো মন্দ যাই ফল হোক, উনি কেন চাকরি ছাড়বেন। উনি তো চেষ্টা করছেন। আর দলের মধ্যে সব সমস্যা সম্পর্কে উনি অবগত। সুতরাং উনি চাইলেই নিজেই সব ঠিক করতে পারবেন।’

সে ঘটনার পরই টিম ম্যানেজার ও নির্বাচক মঞ্জু জাহানারার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন বলে অভিযোগ দেন জাহানারা। দ্বিতীয় পৃষ্ঠায় বিষয়টি তুলে ধরে তিনি লিখেছেন, ‘মঞ্জু ভাই মাঠে আমার সঙ্গে অকারণে খারাপ ব্যবহার শুরু করেন। খুব চিৎকার এং রূঢ়ভাবে কথা বলেন। আমি হতচকিত, বুঝলাম না আমার দোষটা কোথায়! পরদিন তৌহিদ ভাইকে ফোন করলাম ইন্টারভিউর অনুমতির জন্য। ফোন না ধরায় এসএমএস করলাম, রিপ্লাই পেলাম না। এভাবে চলত থাকল।’

তৃতীয় পৃষ্ঠায় বাংলাদেশ গেমসের দল গঠন থেকে শুরু করে দলের মধ্যে গ্রুপিং বিষয় তুলে ধরেন জাহানারা। তিনি লিখেছেন, ‘রুমানা তখনো ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক। বাংলাদেশ গেমসের তিন দলের একটা সালমা আপু, একটা জ্যোতি ও অন্যটায় অধিনায়ক করা হয় শারমিনকে। সেখানে শারমিন কখনো কোনো ঘরোয়া লিগেও অধিনায়কত্ব করেনি। রুমানা এত মানসিকভাবে ভেঙে পড়ে যে ওই টুর্নামেন্টে সে পারফরম্যান্স করতে পারেনি। ওই টুর্নামেন্ট থেকে আমার, সালমা আপুর ও রুমানার সঙ্গে টেকনিক্যালি খারাপ ব্যবহার শুরু হয় এবং সব জায়গায় জ্যোতির প্রধান্য বাড়তে থাকে।’

অনুশীলন ম্যাচে নির্বাচক মঞ্জুর নির্দেশনা অমান্য করায় বোলিং করতে দেওয়া হয়নি জানিয়ে তিনি লিখেন, ‘আমাদের অনুশীলন ম্যাচে মঞ্জু ভাই ওয়াকিটকিতে বলেন জাহানারাকে ইয়র্কার বল করতে বলো। আমি ইয়র্কার চেষ্টা করে লেগ মিডলে পড়ল। পরের বল গুড লেন্সে হল কেন, উনার কথা শুনিনি তাই আবার ওয়াকিটকিতে অসম্ভব জোরে চিৎকার করে বললেন, ‘খবরদার জাহানারাকে আর যেন বল না দেওয়া হয়। অন্য যে কেউ করবে জাহানারা নয়! সালমা দেখ ব্যাপারটা।’ মাঠে আম্পায়ারসহ সবাই থ হয়ে যায়। ১৩ পৃষ্ঠার পুরো চিঠিতে এভাবে দলের মধ্যকার গ্রুপিং, নিজের সঙ্গে ঘটা বঞ্চনার কথাগুলো তুলে ধরেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১০

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১১

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১২

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৪

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৫

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৬

রামিসা হত্যা মামলার রায় আজ

১৭

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৮

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৯

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

২০
X