স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল খেলা ক্রিকেটারকে দলে ভেড়াল সিলেট টাইটান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের আসন্ন আসরে অংশ নিতে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে সিলেট টাইটান্স। নিলামের আগেই দেশি-বিদেশি একাধিক ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে। সেটিকে কাজে লাগিয়ে সিলেটও নিজেদের শক্তি বাড়াতে দলে ভেড়াচ্ছে তারকা ক্রিকেটারদের।

এবার সিলেট বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরের পাশাপাশি দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকেও। আইপিএল, টি-টেন, পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বেশ কার্যকর এই লঙ্কান ব্যাটার।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ ম্যাচ খেলে ১৩১ স্ট্রাইক রেটে করেছেন ২১৯৮ রান। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৮৩ ইনিংসে ১৩৭ স্ট্রাইক রেটে মেন্ডিসের রান পাঁচ হাজারেরও বেশি। ৩০ বছর বয়সী এই ব্যাটারকে এর আগে বিপিএলে দেখা যায়নি। ফলে, প্রথমবারের মতো এই টুর্নামেন্টে দেখা যাবে মেন্ডিসকে।

এদিকে, বিদেশি ক্রিকেটার হিসেবে সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরকেও নিজেদের করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের খ্যাতি দীর্ঘদিন ধরেই। ৩৪৮ ম্যাচ খেলা এই পাক পেসার এখন পর্যন্ত শিকার করেছেন ৪০৯ উইকেট। বিপিএলে এর আগে চিটাগং ভাইকিংস, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের দলে ছিলেন তিনি। এবারও সিলেট দলে থাকলেও খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X