স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবিতে জমা পড়ল জাহানারা ইস্যুর তদন্ত প্রতিবেদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন জমা পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যেই তদন্ত শেষ করেছে তদন্ত কমিটি। আজ সেই কমিটি বিসিবির হাতে প্রতিবেদন হস্তান্তর করেছে। বিসিবি সভাপতি বুলবুলের কাছে প্রতিবেদনটি তুলে দিয়েছে৷ তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা। কমিটির সদস্য অধ্যাপক ডা. নাঈমা হক বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে তদন্তে কী বেরিয়ে এল, সে বিষয়ে এখনও জানা যায়নি।

তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম জানিয়েছেন, ‘কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিতভাবে অনুসন্ধান সম্পন্ন করেছে এবং আজ তা আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে জমা দেওয়া হয়েছে।’ এর আগে, গত নভেম্বরে এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বিসিবির নারী বিভাগের সাবেক নির্বাচক ও ম্যানেজার, সাবেক জাতীয় পেসার মঞ্জুরুল ইসলাম এবং ওই বিভাগের সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তোলেন। এ বিষয়ে তখন বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন তিনি। জাহানারার এমন অভিযোগ জানার পরপরই বিসিবির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে গত ৯ নভেম্বর সেখানে আরও দুই জন সদস্য যোগ করা হয় তাদের ১৫ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়। তবে সেই সময় পেরিয়ে যাওয়ার পর জানা যায়, আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিতে জাহানারা নিজ থেকে ১৫ দিন সময় চেয়ে নিয়েছেন। তখন তদন্তের সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি ডেডলাইন দেয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X