স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ছাড়ার আগে বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গামিনির

শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা। ছবি: সংগৃহীত

২০১০ সালে দুই বছরের চুক্তিতে শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর বাংলাদেশে কাটিয়ে দিয়েছেন ১৬ বছর। হয়েছেন অনেক সমালোচনার শিকারও। বিদায় বেলায় দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

মিরপুরের স্লো ও লো উইকেট নিয়ে সমালোচনা হয়েছে অনেক। আর এর জন্য দায়ী করা হতো গামিনিকে। তবে লঙ্কান এই কিউরটর সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবির নির্দেশেই তিনি এমন উইকেট বানাতেন নিজের ইচ্ছায় নয়।

গামিনি বলেন, ‘যা কিছু করা হয়েছে, সবই স্বাগতিকদের সুবিধা নেওয়ার জন্য। বিসিবি পরিচালকরা যে নির্দেশনা দিতেন, আমি সেটা অনুসরণ করেছি। আমি নিজে থেকে কিছু করিনি। কারণ এখানে আমার কোনো স্বার্থ নেই। আমাকে এখানে রাখাই হয়েছে বাংলাদেশের ক্রিকেটের চাহিদা পূরণের জন্য। আমি সুস্পষ্ট করে বলতে চাই—আমার পছন্দে কোনো দিন উইকেট তৈরি করিনি।’

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারিয়ে বিশ্বকাপে খেলতে যায় বাংলাদেশ। কিন্ত বৈশ্বিক আসরে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি টাইগাররা। সে সময় অনেকেই বলেছিল, মিরপুরের বাজে উইকেট মিথ্যে আত্মবিশ্বাস দিয়েছে ক্রিকেটারদের। তবে গামিনি দাবি করেন, বিসিবির চাওয়াতেই এমন উইকেট তৈরি করেছেন তিনি।

এ প্রসঙ্গে গামিনি বলেন, ‘ওখানে আমার কোনো ভূমিকা বা ভুল নেই। বিসিবি ওই সিরিজ দুটি জিততে চেয়েছে। নির্বাচক, ক্রিকেট পরিচালনা বিভাগ, গ্রাউন্ডস কমিটি, টিম ম্যানেজমেন্ট স্লো ও লো উইকেট চেয়েছিল। কারণ ওই সিরিজ জেতায় বাংলাদেশ সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। বোর্ড থেকে তো আমাকে কিছু বলেনি। তারা বরং ধন্যবাদ দিয়েছে সিরিজ জেতায়।’

সূত্র: সমকাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

শূন্য রেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মধ্যরাতে শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

১০

পরিস্থিতি সামলাতে আমি খুব দ্রুত এগোচ্ছি : ট্রাম্প

১১

স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

১২

সরকারি কর্মচারীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, উৎস নিয়ে প্রশ্ন

১৩

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১৪

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, ৪৮ জনের মৃত্যু

১৫

এক বাবার কষ্ট, হাজার মানুষের জীবনরক্ষার প্রেরণা  

১৬

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

১৮

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

১৯

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

২০
X