স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যা আগে ক্রিকেটে দেখা যায়নি, তা ঘটবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হবে সকাল ৯টায়। ছবি : সংগৃহীত
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হবে সকাল ৯টায়। ছবি : সংগৃহীত

লাঞ্চ বিরতি নাকি চা পানের বিরতি—কোনটা আগে হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে আগে হবে চা পানের বিরতি এরপর হবে লাঞ্চ। টেস্ট সংস্করণে দ্রুতই এই নিয়ম কার্যকর হচ্ছে।

দিবারাত্রির টেস্টে সাধারণত দেখা যায় যে, নৈশভোজের আগে চা পানের বিরতি দেওয়া হয়। কিন্তু লাঞ্চের আগে চা পানের বিরতির বিশেষ নিয়ম ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চালু করতে যাচ্ছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ২২ নভেম্বর শুরু হবে এই ম্যাচ।

টেস্ট ক্রিকেটে সাধারণত কোনো ম্যাচ স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়। কিন্তু ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দ্রুত সূর্যাস্তের কারণে শুরুর সময় ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। ফলে, ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯টায় আর টস হবে স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে।

৯টা থেকে ১১টা পর্যন্ত হবে প্রথম সেশনের খেলা। এরপর ২০ মিনিটের চা পানের বিরতি থাকবে। মধ্যাহ্নভোজের বিরতি থাকবে বেলা ১টা ২০ মিনিট থেকে ২টা পর্যন্ত। স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত হবে দিনের খেলা। যদি কোনো কারণে ৩০ মিনিট বেশি দরকার হয়, সেটারও ব্যবস্থা করা হবে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ক্রিকইনফোকে গুয়াহাটি টেস্ট দিয়ে চালু হতে যাওয়া নতুন এই নিয়মের ব্যাপারে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এটা একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত। শীতকালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সূর্যোদয়-সূর্যাস্ত অনেক তাড়াতাড়ি হয়। ৪টার সময় আলো অনেক কমে যায়। যার ফলে বেশিক্ষণ খেলা সম্ভব না। এ কারণে আমরা দ্রুত খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছি। খেলা শুরু হবে সকাল ৯টায়।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১০

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

১১

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

১২

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

১৩

ইএসডিও গবেষণা: যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

১৪

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথাও যাব সে উপায় নেই’

১৫

মেসিকে ছাড়াই দল ঘোষণা

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

১৭

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

১৮

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

১৯

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০
X