স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। হিমালয়কন্যার দেশটিকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল। রোহিতের অধিনায়কত্বেই বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জ উতরে মূল পর্বে জায়গা করে নেয় নেপাল। বাছাই পর্বের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার কুশাল মাল্লা ও পেসার মোহাম্মাদ আদিল আলাম।

নেপাল প্রিমিয়ার লিগের এবারের আসরের সফলতম বোলারদের একজন ছিলেন শের মাল্লা। আর এই পারফরম্যান্সই খুলে দিয়েছে তার জাতীয় দলের দুয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন তিনি। আসরে ১০ ম্যাচ খেলে ১৭ শিকার ধরে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ২৩ বছর বয়সী মাল্লা।

৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেপাল। একই ভেন্যুতে গ্রুপের বাকি ম্যাচগুলোও খেলবে তারা। ১২ ফেব্রুয়ারি ইতালি, ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর ১৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও বাংলাদেশের গ্রুপে পড়েছিল নেপাল।

নেপাল স্কোয়াড: রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সুন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমেদ, সোমপাল কামি, কারান কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X