স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে কী হবে বাংলাদেশের

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে ম্যাচ সরানোর অনুরোধ জানালেও আপাতত বাংলাদেশের সূচি নিয়ে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। আইসিসি জানিয়েছে, বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে তাদের কাছে এখনো কোনো নির্দিষ্ট বা কার্যকর হুমকির তথ্য নেই।

অনলাইনে আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আবারও তোলা হলে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ঝুঁকির মূল্যায়ন তাদের কাছে নেই। একই সঙ্গে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট করে জানিয়ে দেয়, বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে।

আইসিসির এমন সিদ্ধান্তের পর অনেক ক্রীড়াপ্রেমী সমর্থকই জানতে চাচ্ছেন, আইসিসির সিদ্ধান্তকে উপেক্ষা করে শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে না যায় তাহলে কী প্রভাব পড়তে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে হারাতে হবে পয়েন্ট। অর্থাৎ, বাংলাদেশের প্রতিপক্ষদের জয়ী হিসেবে ঘোষণা করা হবে। এবং পরবর্তীতে বড় শাস্তির মুখে পড়তেও পারে বাংলাদেশ।

এর আগে ৪ জানুয়ারির জরুরি বোর্ডসভার পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করেছিল, খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়।

সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনসে—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে নির্ধারিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X