স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। রংপুরের বিপক্ষে ম্যাচজয়ী ফিফটির পর সংবাদ সম্মেলনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

এই বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। সাত ম্যাচে ২৮৭ রান করেছেন তিনি, গড় ৪৭.৬৩। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে বিশ্বকাপ দলে তার জায়গা। তবে শান্ত নিজে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “আমি যতটুকু জানি বিশ্বকাপ দল ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে। এটা নিয়ে আমি ভাবিও না। আমার মূল ফোকাস প্রতিদিন কীভাবে ইমপ্যাক্ট রাখা যায়। এখনও মনে হয় আরও ভালো করার সুযোগ আছে। সুযোগ পেলে সেটার সর্বোচ্চ ব্যবহার করাই আমার কাজ।”

তিনি আরও যোগ করেন, “নির্বাচন আমার হাতে নেই। কোচ, অধিনায়ক ও নির্বাচকেরা দলের জন্য যেটা সঠিক মনে করেন সেটাই সিদ্ধান্ত নেন। আমার দায়িত্ব নিয়মিত ভালো খেলা।”

রংপুরের বিপক্ষে ম্যাচে ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। ইনিংসটি নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানান এই বাঁহাতি ব্যাটার। তার ভাষায়, “শুরু থেকেই লক্ষ্য ছিল রান এগিয়ে নেওয়া, বিশেষ করে পাওয়ারপ্লেতে। কোনো নির্দিষ্ট বোলার টার্গেট করিনি। মাঝখানে হিসেব করে খেলেছি, কাকে সম্মান দিতে হবে সেটা মাথায় ছিল। তবে পুরো ইনিংস জুড়েই পজিটিভ ব্যাটিংয়ের চিন্তাই ছিল।”

টি-টোয়েন্টি দলে না থাকলেও বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে চাপ নিই না—দলে থাকি বা না থাকি। ব্যাটিংয়ের সময় এসব মাথায় আসে না। কোচ, অধিনায়ক ও নির্বাচকেরা খেলোয়াড়দের ব্যাক করেন, সেটাই বড় ব্যাপার।”

তবে ম্যাচ শেষ করে ফিরতে না পারায় সামান্য আক্ষেপ আছে শান্তর। রাজশাহীর অধিনায়ক বলেন, “আমার লক্ষ্য ছিল ম্যাচ শেষ করে আসা। শটটা যেভাবে খেলতে চেয়েছিলাম, ঠিক সেভাবে এক্সিকিউট হয়নি। শেষ করতে পারলে ভালো লাগত।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X