স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের রেকর্ড গড়ার মাঠে কৃষকদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ

বাংলাদেশের ক্রিকেট সমর্থক। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেট সমর্থক। ছবি : সংগৃহীত

মাঠে দর্শক টানতে আয়োজকেরা মাঝে মাঝে বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দেন। কখনো কখনো শুধু শিক্ষার্থীরা এই সুযোগ পান। এই তো কদিন আগেই বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে অথবা পরিচয়পত্র দেখিয়ে স্টেডিয়ামে ঢোকার সুযোগ দিয়েছিল বিসিবি।

এবার ইংলিশ কাউন্টি ক্লাব সমারসেটও এমন উদ্যোগ নিতে যাচ্ছে। তবে সেটা স্থানীয় কৃষকদের জন্য। আগামী জুনে সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব এলাকার কৃষকদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ক্রিকেটে কৃষক দিবস। অনুষ্ঠানটি হবে সমারসেটের মাঠ কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে।

এ মাঠেই বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্য ৭ উইকেট ও ৫১ বল বাকি রেখে ছুঁয়ে ফেলেছিল মাশরাফি বিন মুর্তজার দল। সাকিব আল হাসান ১২৪ ও লিটন দাস ৯৪ রানে অপরাজিত ছিলেন।

ব্রিটেনের কৃষিভিত্তিক সংবাদমাধ্যম সাউথ ওয়েস্ট ফার্মারের প্রতিবেদনে বলা হয়েছে, টন্টন শহরের কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে কৃষক সম্প্রদায়ের জন্য বিনামূল্যের এই আয়োজন হবে আগামী ১৯ জুন, শুক্রবার। সেদিন কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক সমারসেট। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায়।

আয়োজকদের আশা, স্থানীয় কৃষকরা সেদিন কিছুটা সময় বের করে ক্রিকেট উপভোগ করতে আসবেন এবং ব্যস্ততার মাঝেও একটু বিশ্রামের সুযোগ পাবেন। প্রত্যেক কৃষক পরিবারকে দুটি করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে। সমারসেট ক্লাবের দেওয়া নির্দিষ্ট বুকিং লিংকের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে। কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডের দর্শক ধারণক্ষমতা মাত্র ৮৫০০। যেহেতু টিকিট সংখ্যা সীমিত, তাই আগেভাগে বুকিং দিতে উৎসাহিত করা হয়েছে।

দ্য ফার্মিং কমিউনিটি নেটওয়ার্ক ও ম্যাকমিলান ক্যান্সার সাপোর্টের সহযোগিতায় সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব বিশেষ এই আয়োজন করছে। অনুষ্ঠানে দুই সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের জন্য মানসিক, ব্যবহারিক ও স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ দেবেন।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৩

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৫

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৬

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৭

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৮

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৯

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

২০
X