স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের সেরা একাদশ প্রকাশ করল ক্রিকইনফো, আছেন যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত

রাজশাহীর চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা নামলো শুক্রবার (২৩ জানুয়ারি)। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তানজিদ তামিমের সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়েছে রাজশাহী। পুরো আসল দুর্দান্ত খেললেও ফাইনালে রাজশাহীর বিপক্ষে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি চট্টগ্রাম।

এদিকে, বিপিএল শেষ হতেই টুর্নামেন্টের সেরা একদাশ প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। এই একাদশে সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন রংপুর রাইডার্স থেকে। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স থেকে তিনজন এবং রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসের দুজন জায়গা পেয়েছেন এই একাদশে। এছাড়া সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালসের একজন করে আছেন সেরা একাদশে।

ক্রিকইনফো তাদের একাদশ সাজিয়েছে তিন পেসারকে নিয়ে যেখানে রয়েছেন মোস্তাফিজ, বিনুরা ও শরিফুল। বিদেশিদের মধ্যে আরও রয়েছেন ডেভিড মালান, খুশদিল শাহ।

বিপিএলের সেরা একাদশ : তানজিদ হাসান (রাজশাহী ওয়ারিয়র্স), তৌহিদ হৃদয় (রংপুর রাইডার্স), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক, রাজশাহী ওয়ারিয়র্স), পারভেজ হোসেন ইমন (সিলেট টাইটান্স), ডেভিড মালান (রংপুর রাইডার্স), খুশদিল শাহ (রংপুর রাইডার্স), শেখ মাহেদী (চট্টগ্রাম রয়্যালস), মোহাম্মদ সাইফউদ্দিন (ঢাকা ক্যাপিটালস), মোস্তাফিজুর রহমান (রংপুর রাইডার্স), বিনুরা ফার্নান্দো (রাজশাহী ওয়ারিয়র্স) ও শরিফুল ইসলাম (চট্টগ্রাম রয়্যালস)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X