স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

অবিশ্বাস্য সেই বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন

তাসকিন আহমেদ। ছবি : ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা বোলিংয়ের কীর্তি তাসকিন আহমেদের। সর্বশেষ আসরে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। সেই দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ইএসপিএন-ক্রিকইনফো অ্যাওয়ার্ড ২০২৫’ জিতে নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।

বৃহস্পতিবার (১২ মার্চ) ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইটটি বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরা পারফরমার নির্বাচিত করেছে। তাসকিনের বোলিংটা ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে গত বছরের সেরা বোলিং নির্বাচিত হয়েছে। এছাড়া ছেলেদের বর্ষসেরা অধিনায়ক টেম্বা বাভুমা ও মেয়েদের বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন হারমানপ্রীত কৌর।

লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ দক্ষিণ আফ্রিকা জেতে টেম্বা বাভুমার নেতৃত্বেই। তাতে করে ২৭ বছর পর কোনো আইসিসি ইভেন্টের শিরোপাখরা কেটে যায় প্রোটিয়াদের। আর হারমানপ্রীতের নেতৃত্বে ভারত প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০২৫ সালেই। এছাড়া মেয়েদের আইপিএলেও মুম্বাইকে শিরোপা জেতান তিনি।

যে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরে দক্ষিণ আফ্রিকা, সেই টেস্টে এইডেন মার্করামের ব্যাটিং ক্রিকইনফোর দৃষ্টিতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বর্ষসেরা। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন মার্করাম। ১৯৯৮ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকা আরও এক আইসিসি ইভেন্ট জেতায় লর্ডসে ফাইনালসেরা পুরস্কার পেয়েছিলেন তিনি।

অন্যদিকে, অ্যাশেজে ইংল্যান্ডকে একাই গুঁড়িয়ে দেওয়া মিচেল স্টার্ক জিতেছেন টেস্টে সেরা বোলিংয়ের পুরস্কার। পার্থে মাত্র ৫৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন এই অজি গতিদানব। ওয়ানডে ব্যাটিংয়ে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর করা ১৭৭ রানের ইনিংসটি বর্ষসেরা নির্বাচিত হয়েছে। ভারতের বরুণ চক্রবর্তী জিতেছেন ওয়ানডে বোলিংয়ের পুরস্কার।

লিটন দাস, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দীপু, চতুরঙ্গ ডি সিলভা, আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভম রানজানে—২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এই সাত ব্যাটারের উইকেট নিয়েছিলেন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে তাসকিন পেয়েছিলেন ম্যাচসেরারও পুরস্কার।

এবারের পুরস্কারের জন্য জুরি বোর্ডে ছিলেন ইয়ান বিশপ, শেন বন্ড, ডেল স্টেইন ও আকাশ চোপড়ার মতো কিংবদন্তিরা। মোট ৮ জন ভারতীয় ক্রিকেটার বিভিন্ন বিভাগে সেরা হয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া থেকে ৩ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন ক্রিকেটার এই তালিকায় স্থান করে নিয়েছেন।

একনজরে প্রধান বিজয়ীরা : বর্ষসেরা অধিনায়ক (পুরুষ): টেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা) বর্ষসেরা অধিনায়ক (নারী): হারমানপ্রীত কৌর (ভারত) টেস্ট ব্যাটিং: এইডেন মার্করাম (১৩৬ বনাম অস্ট্রেলিয়া) টেস্ট বোলিং: মিচেল স্টার্ক (৭/৫৮ বনাম ইংল্যান্ড) টি-টোয়েন্টি লিগ বোলিং: তাসকিন আহমেদ (৭/১৯, বিপিএল) টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটিং: ফিল সল্ট (১৪১ বনাম দক্ষিণ আফ্রিকা) টি-টোয়েন্টি আন্তর্জাতিক বোলিং: কুলদীপ যাদব (৪/৩০ বনাম পাকিস্তান)

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১০

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১১

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১২

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১৩

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৪

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৫

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৬

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৭

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৮

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

২০
X