সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

১৫ ফেব্রুয়ারিই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি না হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। গত রোববার যখন ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলছিল ঠিক তখনই এমন ঘোষণা দেয় দেশটির সরকার।

এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান। সঙ্গে সঙ্গে ভারত-পাকিস্তানের দ্বৈরথ নিয়ে ক্রিকেট আকাশে শঙ্কার মেঘ জমে। বিশেষ করে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে কি না, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই টুর্নামেন্টের জোর প্রস্তুতি চলছে। যেদিন বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল, সেই ১৫ ফেব্রুয়ারিতেই উদীয়মানদের এশিয়া কাপে মাঠে নামবে ভারত ও পাকিস্তানের ‘এ’ দল। এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে ভারত ও পাকিস্তানের মূল জাতীয় দলের ম্যাচটি হচ্ছেই না। তবে ব্যাংককে দুই দেশের ‘এ’ দলের ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি বা নির্দেশনাও আসেনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের নারী দলের ম্যাচটি হবে। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নারীদের ‘এ’ স্কোয়াড জানিয়ে দেয়। এ গ্রুপে তারা ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও নেপালকে পেয়েছে। এখন পর্যন্ত যতদূর তথ্য পাওয়া গেছে, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের প্রভাব এই ম্যাচে পড়ছে না।

তাছাড়া পিসিবির বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা এখন পর্যন্ত গুঞ্জন হিসেবে ভেসে বেড়াচ্ছে। এই ইস্যু নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য এখন পর্যন্ত বোর্ড মিটিং ডাকেনি আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X