স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কেমন হবে আলোচিত ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ম্যাচের একাদশ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শঙ্কা ছিল; ভারত-পাকিস্তানের ম্যাচ হবে কীনা? তবে শেষ পর্যন্ত সব ধরণের নাটকীয়তার অবসান ঘটিয়ে কাল রোববার মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি। আর এই ধ্রুপদী লড়াইয়ে দুই দলের একাদশ কেমন হতে পারে, দেখে নেওয়া যাক।

অসুস্থতা প্রবলভাবে ঘিরে ধরেছে অভিষেক শর্মাকে। যার কারণে ভারতীয় ব্যাটারকে এই ম্যাচে পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। যদি তিনি না ফেরেন, টপ অর্ডারে স্যাঞ্জু স্যামসনকেই দেখা যেতে পারে। ঈশান কিষাণ যেভাবে খেলছেন, তাকে ছাড়া ভাবাই তো কঠিন। তিলক ভার্মাও তিনে জুতসই। পাকিস্তানের বিপক্ষে চাপ সালাম দেওয়ার সামর্থ্য অতীতেই দেখিয়েছেন তিনি।

দলপতি সূর্যকুমার চারে তো আছেন, এরপর হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল ব্যাটিং ইউনিটে বাড়াবেন গভীরতা। হার্দিক ও অক্ষরের সাথে বোলিং ইউনিটে ভরসা বরুণ চক্রবর্তী। আর পেস ইউনিটে জাসপ্রিত বুমরাহ তো আছেনই, থাকতে পারেন আর্শদীপ সিংও। এমনই হতে পারে ভারতের পাকিস্তান ম্যাচের একাদশ।

ভারতের মতো পাকিস্তানও টানা দুই জয়ে উড়ছে। তাদের একাদশে যদিও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান ওপেনিংয়ে। অধিনায়ক সালমান আঘার সাথে বাবর আজমের অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডারে। মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের সাথে ফাহিম আশরাফ দুই বিভাগেই ভরসার নাম। তবে গত ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হওয়া উসমান খানের বদলে নেওয়া হতে পারে ফখর জামানকে।

বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি ও 'ট্রাম্প কার্ড' উসমান তারিক থাকছেন, আবরার আহমেদের সম্ভাবনাও প্রবল। যদি নাসিম শাহকে না ফেরানো হয় একাদশে। চূড়ান্ত সিদ্ধান্তটা হয়ত হবে ম্যাচের আগে, উইকেট আর কন্ডিশন দেখে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

ভারত : অভিষেক শর্মা/স্যাঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।

পাকিস্তান : সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আঘা, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান/ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ/নাসিম শাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X