স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

সবকিছু তো বলা যাবে না ভাই : সাকিব ইস্যুতে সালাউদ্দীন

সাকিব আল হাসান ও কোচ সালাহউদ্দীন। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও কোচ সালাহউদ্দীন। ছবি : সংগৃহীত

দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও আসা হয়নি সাবেক এই টাইগার অধিনায়কের। তবে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য বিবেচিত হবেন সাকিব। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

বিসিবির পক্ষ থেকে এটিও বলা হচ্ছে, দেশে ফেরার সুযোগ হলে মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই সাকিবকে চায় বোর্ড। তবে সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা তার রাজনৈতিক পরিচয়। জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর তার নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়েছে।

আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে ফেরা এবং দেশের হয়ে খেলার পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সাকিবও এখন বাংলাদেশ দলে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড। তবে পুরোনো কোচের সঙ্গে সাকিব এ নিয়ে আলোচনা করেছেন কি না, সেই প্রশ্ন ছিল আজ। জবাবে বিষয়টিকে পরিস্কার করেননি তার দীর্ঘদিনের কোচ সালাহউদ্দীন। এ প্রসঙ্গে বরং রহস্যময় এক উত্তর দিলেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বুধবার (০৪ জানুয়ারি) অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি টুর্নামেন্ট–পূর্ব সংবাদ সম্মেলনে সালাহউদ্দীন বলেন, ‘সবকিছু তো বলা যাবে না ভাই...।’

তবে সাকিব যে এখনও যে কোন দলের জন্যই যোগ্য খেলোয়াড় সেটা কিন্তু অকপটেই স্বীকার করেছেন তিনি। এ প্রসঙ্গে ধূমকেতু একাদশের কোচ সালাহউদ্দীন বলেন, ‘দেখুন, যদি কেউ বলে যে সাকিবকে আমি দলে চাই না, আমার মনে হয় সে তাহলে এখনো বোকার স্বর্গে বাস করছে।’ তার এমন ভাবার কারণও ব্যাখ্যা করেছেন সালাহউদ্দীন। তার ভাষ্যমতে, ‘সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সাকিব থাকলে একটা দলে ভারসম্য চলে আসে। একটা বোলার, একটা ব্যাটসম্যান—আপনি দুই দিকেই পাবেন। দিন শেষে সাকিব কী রকম ফিট থাকে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু তাকে যে কেউই চাইবে।’

দেড় বছর ধরে সাকিব আল হাসান নেই জাতীয় দলে। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগই এখন তার ঠিকানা। কিন্তু ৩৯ বছর বয়সী সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আসলে কতটা ফিট? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X