স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার হলেন পাকিস্তানের তারকা

সতীর্থদের সঙ্গে সাইম আইয়ুব। ছবি : ক্রিকইনফো
সতীর্থদের সঙ্গে সাইম আইয়ুব। ছবি : ক্রিকইনফো

দোরগোরায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঠিক তার আগেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুসংবাদ পেল পাকিস্তান। জিম্বাবুয়ের অভিজ্ঞ সিকান্দার রাজাকে হটিয়ে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার সাইম আইয়ুব।

মূলত, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই কৃতিত্ব অর্জন করলেন ২৩ বছর সাইম আইয়ুব। অজিদের বিপক্ষে সিরিজে ১১৯ রান করার পাশাপাশি বল হাতেও ৩টি উইকেট নিয়েছেন তিনি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সাইমের এই ফর্ম স্বস্তি দিচ্ছে পাকিস্তান শিবিরকে। ২০০৯ সালে শিরোপা জেতার পর ২০ ওভারের এই বৈশ্বিক আসরে দ্বিতীয় ট্রফির খোঁজে আছে এশিয়ান দলটি।

সাইম ছাড়াও র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার আবরার আহমেদ ও মোহাম্মদ নেওয়াজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে এখন দুই নম্বরে আবরার। শীর্ষস্থানে থাকা ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে তার রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ২৮।

সিরিজের শেষ ম্যাচে পাঁচ উইকেট শিকার করা বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ ৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন। এছাড়া অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন তিনি চার নম্বরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘা; ১২ ধাপ এগিয়ে তিনি এখন ২৯তম স্থানে। সাইম ৮ ধাপ এগিয়ে অবস্থান করছেন ২৭ নম্বরে।

ব্যাট হাতে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। তবে শীর্ষ ১০-এর ভেতরে সামান্য রদবদল হয়েছে। এক ধাপ করে এগিয়েছেন জস বাটলার (৩য়), পাথুম নিসাঙ্কা (৫ম), সূর্যকুমার যাদব (৬ষ্ঠ) ও টিম সাইফার্ট (৯ম)। অন্যদের মধ্যে বড় উন্নতি দেখা গেছে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন (১৪তম), দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (২২তম), ভারতের ইশান কিশান (৩২তম) ও প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটনের (৪০তম)। বোলারদের তালিকায় আরও উন্নতি করেছেন অভিজ্ঞ আদিল রশিদ ও মিচেল স্যান্টনার।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X