স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

যে প্রশ্ন শুনে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সাকিবের হৃদয়

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

একটা সময় মনে হচ্ছিলো, হয়তো দেশের মাটিতে আর ফেরাই হবে না সাকিব আল হাসানের। তবে সময়ের পরিক্রমায় সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। তামিম ইকবাল বোর্ডে আসার পর সাকিবের আশার পালে ফের হাওয়া লেগেছে। সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার স্বপ্ন দেখছেন দেশের মাঠে খেলে ক্রিকেটকে বিদায় জানানোর।

অথচ ২০২৪ সালের উত্তাল সেই দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার হাসিখুশি ছবি সমালোচনার মাত্রা বাড়িয়ে দিয়েছিল। কানাডায় থাকা ক্ষুব্ধ এক টাইগার সমর্থক বিরক্ত হয়ে সাকিবকে বলেই বসেন- আপনি দেশের জন্য কী করেছেন?

সেই সমর্থকের এমন প্রশ্নে নাকি ভীষণ কষ্ট পেয়েছিলেন সাকিব। দেশের হয়ে এত বছর সুনামের সাথে ক্রিকেট খেলার পর কেউ তাকে এমন প্রশ্ন করতে পারেন- তা ভেবে খারাপ লেগেছিল। এমন দাবি করেছেন স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে।

তিনি বলেন, ‘খুব কঠিন সময় ছিল। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। পরিবার পাশে ছিল- এটাই সবচেয়ে বড় শক্তি। কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছিলাম, কিন্তু মনোযোগ ধরে রাখা কঠিন ছিল।’

চব্বিশের সেই উত্তাল সময়ে সাকিব দেশের বাইরে ছিলেন, এরপর একবারও আর দেশে ফেরা হয়নি তার। তিনি বলেন, ‘কিছু দর্শক প্রশ্ন তুলেছিল আমি দেশের জন্য কী করেছি- এটা শুনে খুব খারাপ লেগেছিল। প্রায় দুই দশক দেশের প্রতিনিধিত্ব করার পর এমন প্রশ্নের উত্তর কী দিব বুঝিনি। পরে মনে হয়েছে এগুলো পরিকল্পিত ছিল। পরিস্থিতির কারণে আমাকে বিদেশেই থাকতে বলা হয়েছিল।’

কালবেলা/জিএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X