স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকের আবেগঘন বার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবারের পিএসএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে বাড়তি আকষর্ণ ছিল। আইপিএল থেকে কাটার মাস্টারকে কলকাতা নাইট রাইডার্সের বাদ দেওয়ার পরই এমন ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান সুপার লিগ। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে দেখা গেল আজ। এবারের আসরে আগের চেয়ে আরও বেশি সম্মানের সাথে যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।

লাহোর কালান্দার্সে মুস্তাফিজের প্রত্যাবর্তন শুধু দলগত শক্তি বাড়ানোর খবরই নয়, ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামীন রানার বক্তব্যেও ফুটে উঠেছে গভীর আবেগ, আস্থা ও প্রত্যাশার সুর। বাংলাদেশি এই পেসারকে ঘিরে তার মূল্যায়নই এখন আলোচনার কেন্দ্রে। এর আগে ২০১৬ এবং ২০১৮ সালে মুস্তাফিজুর রহমানকে কালান্দার্স দলে ভিড়িয়েছিল। এবার আবারও লাহোর কালান্দার্সের জার্সি পরবেন টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। চুক্তি অনুযায়ী তাকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৮১ লাখ টাকা।

মোস্তাফিজকে দলে ফেরানো প্রসঙ্গে সামীন রানা বলেন, ‘একবার কালান্দার্স, সবসময় কালান্দার্স। মুস্তাফিজুর কেবল একজন খেলোয়াড় নয়, তিনি আমাদের পরিবারের ভাই। তিনি এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি।’ তার এই বক্তব্যেই স্পষ্টভাবে ফুটে উঠে যে, মোস্তাফিজুরকে কেবল মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, দলীয় বন্ধন ও আস্থার জায়গা থেকেও দেখছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

ড্রেসিং রুমে তাকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে ক্লাবটির মালিক রানা আরও বলেন, ‘আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে, যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই। বাংলাদেশি এই পেসারের প্রতি ব্যক্তিগত ভালোবাসার কথাও খোলামেলাভাবে জানিয়েছেন লাহোর কালান্দার্সের মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক বার্তায় তিনি বলেন, “মুস্তাফিজুর রহমান আমি তোমাকে ভালোবাসি। পাকিস্তানে লাহোর কালান্দার্সে তোমাকে দেখতে মুখিয়ে আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X