বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

২০ রানে নেই ৬ উইকেট! বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৪৭ রানেই গুটিয়ে গেল নেদারল্যান্ডস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। পাকিস্তানের বিপক্ষে ১২.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই ১০৫ রান সংগ্রহ করেছিল ডাচরা। কিন্তু এরপরই যেন খেই হারিয়ে ফেলে নেদারল্যান্ডস।

শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ফেলা ডাচরা ওভার পূর্ণ করতে পারেনি। ১৯.৫ ওভারে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় কমলা রঙের জার্সিধারীরা। বিশেষ করে শেষ দিকে পাকিস্তানের বোলারদের দুর্দান্ত বোলিং নৈপূন্যে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। এই সময়ে ডাচ ব্যাটাররা ছিলেন কেবলই আসা যাওয়ার মিছিলে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এদিন টস জিতে ডাচদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ করেনি নেদারল্যান্ডস। ওপেনার মাইকেল লেভিট ও মিডল অর্ডারের দৃঢ়তায় ১২.১ ওভার শেষে ৩ উইকেটে ১০০ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিতই দিচ্ছিল তারা। কিন্তু ১০৫ রানে চতুর্থ উইকেট হারানোর পর যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ।

১২৭ রান থেকে ১৪৭ রানে পৌঁছাতেই শেষ ৬টি উইকেট হারায় ডাচরা। ফলে নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি তারা। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। এছাড়া বাস ডি লিড ৩০ এবং ওপেনার মাইকেল লেভিট করেন ২৪ রান।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের সফল বোলার সালমান মির্জা। ৩.৫ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ডাচদের মূল্যবান তিন উইকেট লাভ করে নেন তিনি। এছাড়া, সমান দুটি করে উইকেট লাভ করেন মোহাম্মদে নেওয়াজ, আবরার আহমেদ এবং সাইম আইয়ুব। এছাড়া শাহিন আফ্রিদি একটি উইকেট দখল করেন।

জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৪৮ রান।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X