স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

রোহিত-কোহলিকে এমন অপমান!

বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

এ বছরের কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা এখনো প্রকাশ করেনি বিসিসিআই। তবে ২০২৫-২৬ মৌসুমের চুক্তির জন্য প্রাথমিক প্রস্তুত হয়ে গেছে। মোট ৩০ জন ক্রিকেটারের নাম রয়েছে এই তালিকায়। বোর্ডের সিদ্ধান্ত মতো ‘এ+’ ক্যাটেগরি থাকছে না।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের চুক্তিতে গুরুত্ব অনেকটাই কমছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার। এক সময় তারা ছিলেন ‘এ+’ ক্যাটাগরিতে। দুই অভিজ্ঞ ক্রিকেটারের এবার জায়গা হচ্ছে না ‘এ’ ক্যাটাগরিতেও। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়াই দুই ব্যাটারকে রাখা হবে ‘বি’ ক্যাটাগরিতে। জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের মতামত গুরুত্ব পেয়েছে কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে।

বিরাট কোহলি এখনও ফর্মের তুঙ্গে। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও নিজের জাত ছিনিয়েছেন এই তারকা ব্যাটার। তাই কোহলিকে ‘এ+) ক্যাটাগরিতে না দেখে তার ভক্ত-অনুরাগীরা চরম হতাশ। সেইসঙ্গে কেউ কেউ আবার ক্যারিয়ারের গোধূলীবেলায় এমন সিদ্ধান্তকে ‘অপমান’ এর চোখেই দেখছেন। অন্যদিকে, রোহিত শর্মা এই মুহুর্তে তেমন ফর্মে নেই। যে কারণে কোহলি-রোহিতের এই অবস্থানকে যথাযথ বলেও মন্তব্য করছেন ক্রিকেট বিশ্লেষকদের অনেকে।

বিসিসিআই এর সিদ্ধান্ত অনুযায়ী, সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন তিন জন। তারা হলেন শুভমন গিল, রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রীত বুমরাহ। ‘বি’ ক্যাটাগরিতে থাকতে পারেন মোট ১১ জন। কোহলি-রোহিতের সঙ্গে নাম থাকতে পারে লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্থ, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়াস আইয়ারের।

‘সি’ ক্যাটাগরিতে থাকবেন ১৬ জন ক্রিকেটার। তারা হলেন অক্ষর প্যাটেল, তিলক বর্মা, রিংকু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আকাশদীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিশ্নোই এবং রুতুরাজ গায়কোয়াড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১০

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১১

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১২

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৩

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৪

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

১৫

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১৭

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৮

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৯

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

২০
X