স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ধনকুবের আম্বানির চা-বিস্কুট ফিরিয়ে দিলেন রোহিত!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেক নাটকীয়তার পর শনিবার পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরের আয়োজক দেশ ভারত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও দেশটির তারকা ক্রিকেটার রোহিত শর্মা।

বিশ্বকাপের আগে প্রোমোশনাল ভিডিও থেকে শুরু করে একাধিক সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও আমেরিকার ম্যাচের আগে রোহিত শর্মাই বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মাঠে প্রবেশ করেন ও মাঠের মাঝে রাখেন। এটাই সাধারণত প্রতিটা বিশ্বকাপের নিয়ম। এরপর রোহিত গ্যালারিতে বসে ম্যাচ দেখেন। আর এখানেই রোহিতকে অন্য রূপে দেখে মুগ্ধ-বিমোহিত দর্শকরা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে এদিন হাজির হয়েছিলেন রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তার পরিবার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভিআইপি বক্সে বসে আছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। ম্যাচের মাঝামাঝি সময়ে তার পাশে গিয়ে বসেন রোহিত শর্মা। দু’জনই হ্যান্ডশেক করেন। সেই সারিতে মুকেশ আম্বানি ও রোহিত শর্মা ছাড়াও ছিলেন আইসিসি’র প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা।

হ্যান্ডশেক পর্ব শেষেই দেখা যায় রোহিত শর্মার দিকে চা এবং বিস্কুট বাড়িয়ে দেন মুকেশ আম্বানি। কিন্তু রোহিত শর্মা সেই খাবার গ্রহণ না করে বরং হাসিমুখে তা প্রত্যাখ্যান করে দেন।

টিভির এই দৃশ্য ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি। সমর্থকরা ভিডিওটা শেয়ার করে রোহিতের প্রশংসা করছেন। মুকেশ আম্বানি মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার আর রোহিত সেই দলে খেলেন। তা সত্ত্বেও রোহিত নিজের শরীরের দিকে তাকিয়ে মুকেশ আম্বানির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যা মুগ্ধ করেছে নেটিজ়েনদের। যার থেকে প্রমাণ করে ফিটনেসই আসল রোহিতের কাছে।

২০২৫ সালে ক্রিকেটের বিরতিতে রোহিত শর্মা তার ওজন কমান। জানা যায় কলকাতা নাইট রাইডার্সের কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন করে রোহিত প্রায় ১০ কিলোর বেশি ওজন কমান। এরপর থেকেই তিনি কড়া ডায়েটের রুটিন মেনে চলেন। এতটাই কড়া ডায়েট যে তিনি ড্রেসিংরুমে কেক কাটা হলেও সেটা খান না। ঘরোয়া ক্রিকেটের সময় রোহিতকে দর্শকরা বড়া পাও খাবার প্রস্তাব দিলে সেটাও ফিরিয়ে দেন।

সবশেষে এটাই প্রমাণ করে যে, পরিস্থিতি যাই-ই হোক না কেন রোহিত নিজের ফিটনেসের সঙ্গে কোনও আপোষ করছেন না।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১০

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১১

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১২

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৩

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৪

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৫

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৬

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৭

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৮

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৯

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

২০
X