স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বয়কট নাটকের পর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার নতুন শঙ্কা!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এশিয়ার দুই জায়ান্টের বহুল প্রতীক্ষিত মহারণ দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট দুনিয়া। বয়কট নাটক শেষ করে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। কিন্তু আদৌ কি সেই আশা পূর্ণ হবে? কারণ, শ্রীলঙ্কায় এই ম্যাচ নিয়ে যে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে।

না, পাকিস্তান আর ম্যাচ বয়কটের নাটক করছে না। বরং এবার সত্যিই আকাশে কালো মেঘ। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর কিন্তু ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে, ‘১৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। তাই সাবধান থাকুন।’ আবহাওয়া অফিসের এই সতর্কবার্তায় ফের কপালে ভাঁজ সমর্থকদের। জানা গেছে, রবিবার কলম্বোয় বিকেল থেকে সন্ধ্যায় ৫০ শতাংশের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচ হবে কী না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকছে। কিন্তু প্রশ্ন হল, যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি রিজার্ভ ডে থাকছে? তবে উত্তর হল- না। যেহেতু এটা গ্রুপ পর্বের ম্যাচ, তাই কোনও রিজার্ভ ডে নেই।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে এই মুহুর্তে শীর্ষে ভারত। ২ ম্যাচে ৪ পয়েন্টের সঙ্গে নেট রানরেটও যথেষ্ট ভালো (+৩.০৫০)। পাকিস্তানের পয়েন্টও ৪, তবে নেট রানরেটে অনেকটাই পিছিয়ে (+০.৯৩২)। এরপর আছে নেদারল্যান্ডস ও আমেরিকা। বৃষ্টিতে ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। ভারত যেহেতু নেট রানরেটে অনেকটা এগিয়ে, তাই সূর্যকুমারদের তেমন কোন সমস্যা নেই। তবে ক্রিকেট মহারণ দেখা থেকে বঞ্চিত হবে সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১০

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১১

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১২

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৩

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৫

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৬

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৭

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৮

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৯

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

২০
X