স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক রোহিত শর্মা, দলে সবাই ভারতীয়

রোহিতের নেতৃত্বে রয়েছেন ১১ জন ভারতীয়। ছবি : সংগৃহীত
রোহিতের নেতৃত্বে রয়েছেন ১১ জন ভারতীয়। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। আগে যদিও সৌহার্দ্যের দেখা মিলত দুই দেশের খেলোয়াড়দের মধ্যে, এখন সেটা একেবারেই উবে গেছে। এতটাই যে দুই দলের মুখ দেখাদেখিও রীতিমতো বন্ধ। ঠিক এমনই এক সময়ে ‘পাকিস্তানের অধিনায়ক’ বনে গেলেন রোহিত শর্মা!

না না, সত্যি সত্যি হননি। এমনটা দেখা গেছে মিরপুর টেস্টের লাইভ সম্প্রচারে। খেলা দেখানোর সময় ছোটখাটো তথ্যগত ত্রুটি প্রায়ই চোখে পড়ে, কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-পাকিস্তান টেস্টে সম্প্রচারকারী প্রতিষ্ঠান যে ভুলটি করেছে, তা রীতিমতো অবিশ্বাস্য।

বাংলাদেশের প্রথম ইনিংস চলার সময় পর্দায় পাকিস্তানের একাদশ প্রদর্শন করতে গিয়ে গোটা ভারতীয় দলের নাম দেখানো হয়। গ্রাফিকসে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখা যায় রোহিত শর্মাকে, আর দলে স্থান পান শুবমান গিল, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের মতো ভারতীয় ক্রিকেটাররা।

তালিকায় আরও ছিলেন তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিংকু সিং, রবি বিষ্ণই এবং অর্শদীপ সিং। মজার বিষয় হলো, এদের বেশিরভাগেরই এখন পর্যন্ত টেস্ট অভিষেকই হয়নি।

ভুলটি মাত্র ৭ সেকেন্ড পর্দায় ছিল, এরপরই সরিয়ে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে দর্শকরা দেখে ফেলেছেন। ক্রিকেটপ্রেমীরা এই অদ্ভুত ঘটনায় হতবাক হয়ে পড়েন এবং সোশ্যাল মিডিয়ায় মিম ও ট্রলের বন্যা বয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা নিয়ে কৃষকলীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

১০

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১১

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১২

অবশেষে মাঠে নামলেন নেইমার

১৩

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৪

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৫

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৬

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৭

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৮

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৯

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

২০
X