মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ভারতপন্থি ২২ বিদ্রোহী নিহত  

সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ জন সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গোলাগুলির মাঝে পড়ে ১০ বছর বয়সি এক শিশুও প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর জিও নিউজের।

শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, মঙ্গলবার নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যৌথ অভিযানে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে ২২ জন জঙ্গি নিহত হয়।

এ গোলাগুলি আফগানিস্তান সীমান্তের খাইবার জেলায় সংঘটিত হয়। ঘটনায় ১০ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে বিনা উসকানিতে ‘সন্ত্রাসীদের গুলিবর্ষণে’ শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশগুলোতে হামলার সংখ্যা বেড়েছে। এর মধ্যে অনেক হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তান অভিযোগ করে আসছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকে দেশটি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে। তবে আফগানিস্তান এ অভিযোগ বারবার অস্বীকার করেছে।

এ অভিযোগকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপড়েন বেড়েছে এবং সীমান্তে নিয়মিত সংঘর্ষের ঘটনাও ঘটছে।

কালবেলা/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X