কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান ম্যাচের আগে বান্ধবীর সঙ্গে একান্তে টিম হোটেলে হার্দিক, নেট দুনিয়ায় তোলপাড়!

বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত
বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত

খেলায় পুরো মনোযোগ ঠিক রাখতে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের একাধিক নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে অন্যতম ছিল, বিশ্বকাপের সময়ে দলের সঙ্গে স্ত্রী বা বান্ধবীকে না রাখা। এতদিন পার্টনারকে সঙ্গে রাখার অনুমতি খেলোয়াড়দের দেওয়া হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য সেই নিয়মে বদল আনে তারা। কিন্তু এবার সেই নিয়ম ভাঙলেন হার্দিক পান্ডিয়া। এমনটাই অভিযোগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

এ বিষয়ে এক্স-এ এক ভিডিও রীতিমতো ভাইরাল। যেখানে দেখা যায়, টিম হোটেল থেকে হার্দিক পান্ডিয়া বেরিয়ে আসছেন বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে। যেই ক্লিপটা শেয়ার করে এক সমর্থক প্রশ্ন তোলেন, ‘হার্দিকের জন্য কি নিয়ম চালু করেনি বিসিসিআই?’ কোনও খেলোয়াড় তার বান্ধবী বা স্ত্রীকে সঙ্গে রাখতেই পারেন, তবে তাকে আলাদা হোটেলে রাখতে হবে এবং সেই খরচ বহন করতে হবে খেলোয়াড়কেই। শুধু তাই নয়, বান্ধবী বা স্ত্রী, খেলোয়াড়দের সঙ্গে হোটেল লবিতে থাকতে পারবেন না।

তবে কেউ কেউ হার্দিকের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন করলেও অনেকে সমর্থন করেছেন। এক সমর্থক লেখেন, ‘আমরা চাই হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে নিজের সেরাটা দিক, তাই তার যেটা পছন্দ সেটাই করতে দেওয়া হোক।’ অন্য এক সমর্থক লেখেন, ‘হার্দিক মাহিকার সঙ্গে দেখা করেছেন হোটেল ছাড়ার সময়ে।’

হার্দিক পান্ডিয়া এখন সেরা ফর্মে রয়েছেন। চলতি বিশ্বকাপে আমেরিকার বিপক্ষে রান বা উইকেট না পেলেও নামিবিয়ার বিপক্ষে ৫২ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন দুই উইকেট।

পাকিস্তানের বিরুদ্ধে হার্দিকের পরিসংখ্যান :

২০১৬ সাল থেকে ২০২৫ পর্যন্ত হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে মোট ৯টা ম্যাচ খেলেছেন। করেছেন ৯৮ রান। সর্বোচ্চ রান ৪০। নিয়েছেন ১৫ উইকেট। সেরা বোলিং ৮ রান দিয়ে ৩ উইকেট। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে হার্দিকের দাপট কতটা তা এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X