স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে যে নতুন রেকর্ড গড়ল ভারত-পাকিস্তান ম্যাচ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেক নাটকীয়তার পর এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা মিলে ভারত-পাকিস্তানের ম্যাচ। সেই ম্যাচটাই গড়ল এবার নতুন রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ডিজিটাল অ্যান্ড ব্রডকাস্ট পার্টনার রিলায়েন্সের জিওস্টার জানিয়েছে— ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই প্ল্যাটফর্মে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

ডিজিটাল প্ল্যাটফর্মটিতে ঢুকে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখেছেন ১৬ কোটি ৩০ লাখ দর্শক, যা টি-টোয়েন্টি ফরম্যাটের কোনো আইসিসি ইভেন্টে সর্বোচ্চ। এই সংখ্যা ২০২৪ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙেছে।

২০২৪ সালের ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় এবার ৫৬ শতাংশ বেশি দর্শক খেলা দেখেছেন। লিগ পর্বের ম্যাচ দেখতে শুধু মোবাইলে কোনো আইসিসি ইভেন্টের লিগ পর্বের ম্যাচের জন্য এত বেশি লোক হয়নি। ওয়াচ-টাইমও ছিল অনেক বেশি। এই ম্যাচ সব মিলিয়ে ২০০০ কোটি মিনিট দেখা হয়েছে, আগের আসরের সূচির চেয়ে ৪২ শতাংশ বেশি।

শুরুতে ম্যাচটি না হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কারণ বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আইসিসির কড়া সমালোচনা করে পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায়। পরে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনুরোধে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান এবং কলম্বোতে ম্যাচটি একতরফা খেলে ৬১ রানে হেরে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X