স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পিসিবির ৫০ লাখ রুপি জরিমানার আসল তথ্য ফাঁস

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান প্রত্যাশা পূরণ করতে পারেনি। নানা নাটকীয়তার পর টুর্নামেন্টে তারা অংশ নিয়েছে এবং ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচটি খেলেছেও। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সুপার এইটে কেবল এক ম্যাচ জিতে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। তারপর দেশটির গণমাধ্যম জানায়– পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা করেছে।

এমন শাস্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শহীদ আফ্রিদি ও আহমেদ শেহজাদের মতো সাবেক তারকারা। বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তান দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানার সিদ্ধান্তকে ‘সংকীর্ণ মানসিকতা’ বলেছিলেন আফ্রিদি। এই ধরনের শাস্তি দেশের ক্রিকেট উন্নয়নে কতটা কাজে লাগবে, সেই প্রশ্ন তোলেন শেহজাদ। কিন্তু যারা জরিমানা করছে বলে খবর, সেই বোর্ড এতদিন এনিয়ে কোনো শব্দ করেনি।

অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ইস্যুতে আসল তথ্য জানা গেল। এই প্রতিবেদনকে তারা ‘সোশ্যাল মিডিয়া গুজব’ বলল। পিসিবির মুখপাত্র আমির মীর এই ধরনের প্রতিবেদনকে উড়িয়ে দিয়ে বলেছেন, কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে নেওয়া হয়নি কিংবা ভবিষ্যতেও হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পিসিবি এই ধরনের কোনো সিদ্ধান্ত কখনো নেয়নি। এগুলো সবই সোশ্যাল মিডিয়ার গুজব। এই ধরনের কোনো নজির বা নিয়ম নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X