স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছবি : এসিসি
ছবি : এসিসি

মাত্র ৪৪ রানে ভারতের ৪ উইকেট শিকার করে কি দারুণ শুরুটাই না পেয়েছিল বাংলাদেশ 'এ'। তবে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে হলো না ভারত-বধ। উল্টো বাংলাদেশকে হারিয়ে ভারত ঘরে তুলেছে শিরোপা, বাঘিনীদের সন্তুষ্ট থাকতে হচ্ছে রানার-আপ হয়ে।

ব্যাংককে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব। দুই ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দা দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় ভারত 'এ'।

ফাতেমা জাহানের শিকার হয়ে দীনেশ বিদায় নেওয়ার ঠিক এক ওভার পর দলীয় ৩৩ রানে রানআউট হন নন্দিনী। ঠিক তার পরের বলে ফারজানা ইয়াসমিনের শিকারে পরিণত হন মিন্নু মানি, যিনি গোল্ডেন ডাকের শিকার হন। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। বিপর্যয় সামাল দিতে গিয়ে ভারতের রানের গতিও শ্লথ হয়ে যায়। এতে চাপ ভর করে বসলে দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেটও হারিয়ে ফেলে। এবার বাংলাদেশকে উইকেট এনে দেন অধিনায়ক ফাহিমা খাতুন।

এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা। ৩০ বলে ৩৬ রান করে রাধা বিদায় নিলে এই জুটি ভাঙে। তবে তেজাল আগলে ছিলেন অন্য প্রান্ত। অন্যদিকে বল হাতে ফাহিমা লড়ে যান একাই।

শেষপর্যন্ত ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারত 'এ' দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন একাই পান চারটি উইকেট।

জবাব দিতে নেমে প্রথম ২ ওভার দেখেশুনে পার করলেও তৃতীয় ওভারের শুরুতেই ওপেনার ইশমা তানজিমকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর শারমিন সুলতানা ও শামিমা সুলতানা হাল ধরার চেষ্টা করেন। তবে শামিমা ১৫ বলে ২০ রান করে বিদায় নিলে আবারো বাংলাদেশ খেই হারিয়ে ফেলে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ 'এ'। উইকেটে থিতু হওয়ার চেষ্টায় ৩০ বলে ১৮ রান করেন শারমিন। সাদিয়ার ব্যাট থেকে আসে ১০ রান। অধিনায়ক ফাহিমা বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে ১১ বলে ১৪ রান করে ফেরেন সাজঘরে।

শেষপর্যন্ত ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, ভারত জেতে ৪৬ রানে। ভারত 'এ' দলের হয়ে প্রেমা রাওয়াত তিনটি এবং সোনিয়া মেনধিয়া ও তানুজা কানওয়ার দুটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১০

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১১

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১২

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৩

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৪

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৫

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৭

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৮

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৯

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

২০
X